1. admin@bangladeshkontho.com : admin :
  2. gaziarifurrahaman46@gmail.com : Gazi Arif : Gazi Arif
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০১:০১ অপরাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা-উপজেলা, বিশ্ববিদ্যালয় ও সরকারি কলেজ পর্যায়ে প্রতিনিধি আবশ্যক।  যোগাযোগ :01719-480910

বরিশালে খালে ভাসছিল নির্মাণ শ্রমিকের লাশ

  • আপডেট সময় : রবিবার, ৫ এপ্রিল, ২০২৬
  • ৮৬ ০ বার সংবাদটি পরেছে

ডেস্ক নিউজ // বরিশালের বানারীপাড়া উপজেলায় খাল থেকে ভাসমান অবস্থায় ইউনুস আলী (৬০) নামের এক নির্মাণ শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (৪ এপ্রিল) দুপুরে দিকে উপজেলার সৈয়দকাঠী ইউনিয়নের আউয়ার বাজার সংলগ্ন সন্ধ্যা নদীর একটি শাখা খালে স্থানীয়রা লাশটি ভাসতে দেখে থানায় খবর দেয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের মর্গে পাঠায়।

জানা গেছে, নিহত ইউনুস আলী বানারীপাড়ার সৈয়দকাঠী ইউনিয়নের ইন্দেরহাওলা ব্রিজ নির্মাণ প্রকল্পে শ্রমিক হিসেবে কাজ করতেন। তিনি শুক্রবার (৩ এপ্রিল) বিকেল থেকে রহস্যজনকভাবে নিখোঁজ ছিলেন। তার গ্রামের বাড়ি জয়পুরহাট জেলায়।

এ বিষয়ে বরিশাল বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মজিবুর রহমান বলেন, খালে ভাসমান অবস্থায় ইউনুস আলীর লাশ উদ্ধার করা হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে লাশটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্তাধীন রয়েছে।

পুলিশ জানায়, ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

আমাদের ফেইসবুক পেইজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ