1. admin@bangladeshkontho.com : admin :
  2. gaziarifurrahaman46@gmail.com : Gazi Arif : Gazi Arif
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা-উপজেলা, বিশ্ববিদ্যালয় ও সরকারি কলেজ পর্যায়ে প্রতিনিধি আবশ্যক।  যোগাযোগ :01719-480910
সংবাদ শিরোনাম :
বসতভিটা দখলের বিরোধে গৃহবধূকে পিটিয়ে জখমের অভিযোগ কুয়াকাটায় বিএসএসএফের বর্ষপূর্তি, সাংবাদিকদের মিলনমেলা ও সম্মাননা গ্রিন কার্ডের স্পনসরশিপ: একটি স্বাক্ষরের দীর্ঘমেয়াদি আর্থিক দায় বরিশাল জাতীয়তাবাদী ক্রীড়াদলের সদস্য সচিব মঈনুদ্দীন রুবেল কাউনিয়ায় প্রবাসীর স্ত্রীর ঘরের তালা ভেঙে মালামাল লুটের অভিযোগ নলছিটি বন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন মিরাজ হাসান প্রিন্স রাষ্ট্রীয় শোকের দিন বরিশাল জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার কার্যালয়ে উড়েনি জাতীয় পতাকা কিছুটা বেড়েছে ফার্মের মুরগির দাম জুলাই গণহত্যার বিচার দাবিতে রংপুরে কফিন মিছিল বন্যায় মানুষ কষ্ট করছে আর মন্ত্রীরা বিদেশ ভ্রমণ করছেন: হাসনাত আবদুল্লাহ

বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে নেয়া হলো যেসব সিদ্ধান্ত

  • আপডেট সময় : রবিবার, ৫ এপ্রিল, ২০২৬
  • ১৩৯ ০ বার সংবাদটি পরেছে

নিউজ ডেস্ক // ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক শেষ হয়েছে। বৈঠকে সরকারের ৪৭ দিনের যে কার্যক্রম সে ব্যাপারে স্থায়ী কমিটির সদস্যদের পরামর্শ নেয়া হয়েছে

শনিবার (৪ এপ্রিল) রাত সাড়ে ৮টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়। ২ ঘণ্টারও বেশি সময় পর শেষ হয় বিএনপি স্থায়ী কমিটির বৈঠক।

বৈঠক শেষে মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, আজকের বৈঠকে যত দ্রুত সম্ভব কাউন্সিলের দিকে যাওয়ার ব্যাপারেও আলোচনা হয়েছে। তবে কোরবানির ঈদের আগে কাউন্সিল সম্ভব নয়। কাউন্সিল হতে কয়েক মাস সময় লাগবে।
দলকে রেগুলার কাজ চালু রাখা ও অ্যাক্টিভেট করার কথা জানান বিএনপির মহাসচিব।
 
এ সময় তিনি আরও বলেন, ‘দৈনন্দিন কার্যক্রম চালু রাখার পাশাপাশি দল চাঙা রাখতে বৈঠকে আলোচনা হয়েছে। জ্বালানি ও হাম পরিস্থিতির পাশাপাশি সরকারের ৪৭ দিনের গৃহীত কার্যক্রমের ব্যাপারে স্থায়ী কমিটির সদস্যদের অবহিত করা হয় বলেও জানান মির্জা ফখরুল।

ফখরুল বলেন, দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামের কাছ থেকে ভবিষ্যৎ করণীয় বিষয়ে পরামর্শ নেয়া হয়েছে। তবে বৈঠকে সংরক্ষিত নারী আসন নিয়ে কোনো আলোচনা হয়নি বলেও জানিয়েছেন বিএনপি মহাসচিব।
 
এর আগে রাত সাড়ে ৮টায় বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে শুরু হয় স্থায়ী কমিটির বৈঠক।

এ সময় স্থায়ী কমিটির সভায় উপস্থিত ছিলেন: ড. খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, ড. মঈন খান, নজরুল ইসলাম খান (ভার্চুয়াল), আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাউদ্দিন আহমেদ, ইকবাল হাসান মাহমুদ টুকু, বেগম সেলিমা রহমান (ভার্চুয়ালি), অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। 

আমাদের ফেইসবুক পেইজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ