1. admin@bangladeshkontho.com : admin :
  2. gaziarifurrahaman46@gmail.com : Gazi Arif : Gazi Arif
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা-উপজেলা, বিশ্ববিদ্যালয় ও সরকারি কলেজ পর্যায়ে প্রতিনিধি আবশ্যক।  যোগাযোগ :01719-480910
সংবাদ শিরোনাম :
বসতভিটা দখলের বিরোধে গৃহবধূকে পিটিয়ে জখমের অভিযোগ কুয়াকাটায় বিএসএসএফের বর্ষপূর্তি, সাংবাদিকদের মিলনমেলা ও সম্মাননা গ্রিন কার্ডের স্পনসরশিপ: একটি স্বাক্ষরের দীর্ঘমেয়াদি আর্থিক দায় বরিশাল জাতীয়তাবাদী ক্রীড়াদলের সদস্য সচিব মঈনুদ্দীন রুবেল কাউনিয়ায় প্রবাসীর স্ত্রীর ঘরের তালা ভেঙে মালামাল লুটের অভিযোগ নলছিটি বন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন মিরাজ হাসান প্রিন্স রাষ্ট্রীয় শোকের দিন বরিশাল জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার কার্যালয়ে উড়েনি জাতীয় পতাকা কিছুটা বেড়েছে ফার্মের মুরগির দাম জুলাই গণহত্যার বিচার দাবিতে রংপুরে কফিন মিছিল বন্যায় মানুষ কষ্ট করছে আর মন্ত্রীরা বিদেশ ভ্রমণ করছেন: হাসনাত আবদুল্লাহ

বিএনপি নেতার হামলায় যুবদল নেতা আহত

  • আপডেট সময় : রবিবার, ৫ এপ্রিল, ২০২৬
  • ২০৪ ০ বার সংবাদটি পরেছে

বরিশাল প্রতিনিধি // মাছের ঘের নিয়ে বিরোধের জেরধরে যুবদলের দুই সদস্যকে কুপিয়ে ও পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে বিএনপি ও ছাত্রদল নেতার বিরুদ্ধে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে। এঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

ঘটনাটি ঘটেছে শনিবার দিবাগত রাত সাড়ে নয়টার দিকে বরিশালের উজিরপুর উপজেলার সাতলা ইউনিয়নের মুড়িবাড়ি এলাকায়। হামলায় আহতরা হলেন, সাতলা ইউনিয়ন যুবদলের সদস্য জাহাঙ্গীর আলম জুয়েল ও যুবদল কর্মী মামুন হাওলাদার।

রোববার (৫ এপ্রিল) দুপুরে হাসপাতালে চিকিৎসাধীন আহত যুবদল সদস্য জাহাঙ্গীর আলম জুয়েল অভিযোগ করে বলেন, গত বছর পটিবাড়ি এলাকার প্রায় ১৪শ’ একরের একটি মৎস্য ঘের সাতলা ৯নম্বর ওয়ার্ড বিএনপির সহসভাপতি সরোয়ার সরদার ও ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রাহাত খন্দকার তাদের সহযোগীদের নিয়ে দখল করে। মৎস্য ঘেরের জমির মালিকদের কিছু না জানিয়ে এবছরও ওই ঘেরে মাছ চাষ করার পায়ঁতারা চালিয়ে আসছে। বিষয়টি নিয়ে গত শনিবার (৪ এপ্রিল) বিকেলে মাছের ঘেরের জমির মালিকদের নিয়ে স্থানীয় মাহবুব খন্দকারের বাড়িতে আমরা সভা করি।

এসময় বিএনপি নেতা সরোয়ার ও ছাত্রদল নেতা রাহাত তাদের সহযোগীদের নিয়ে সভাস্থলে ঢুকে  সভা পন্ড করে দেয় এবং আমাকে খুঁজতে থাকে। ওই ঘটনার জেরধরে একইদিন রাত সাড়ে নয়টার দিকে ইউনিয়নের মুড়িবাড়ি এলাকায় বসে সরোয়ার ও রাহাতের নেতৃত্বে আমাকে কুপিয়ে রক্তাক্ত জখম করা হয়। এসময় আমার ডাক চিৎকারে যুবদল কর্মী মামুন হাওলাদার ছুটে আসলে তাকেও পিটিয়ে আহত করা হয়।

অভিযোগ অস্বীকার করে ছাত্রদল নেতা রাহাত খন্দকার বলেন, আমরা তাদের ওপর কোন হামলা করি নাই। উল্টো তারা আমাদের ওপর হামলা চালিয়েছে। হামলায় আমিসহ আমাদের পক্ষের চারজন আহত হয়েছে। আহতদের মধ্যে সরোয়ার সরদারের অবস্থা গুরুত্বর।

এবিষয়ে উজিরপুর মডেল থানার ওসি মো. রকিবুল ইসলাম বলেন, অভিযোগের তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

আমাদের ফেইসবুক পেইজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ