1. admin@bangladeshkontho.com : admin :
  2. gaziarifurrahaman46@gmail.com : Gazi Arif : Gazi Arif
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা-উপজেলা, বিশ্ববিদ্যালয় ও সরকারি কলেজ পর্যায়ে প্রতিনিধি আবশ্যক।  যোগাযোগ :01719-480910
সংবাদ শিরোনাম :
নলছিটি বন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন মিরাজ হাসান প্রিন্স রাষ্ট্রীয় শোকের দিন বরিশাল জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার কার্যালয়ে উড়েনি জাতীয় পতাকা কিছুটা বেড়েছে ফার্মের মুরগির দাম জুলাই গণহত্যার বিচার দাবিতে রংপুরে কফিন মিছিল বন্যায় মানুষ কষ্ট করছে আর মন্ত্রীরা বিদেশ ভ্রমণ করছেন: হাসনাত আবদুল্লাহ বক্তব্যের জন্য শিক্ষামন্ত্রীর দুঃখপ্রকাশ, বললেন—ফিজিকস পরীক্ষা আবারও নেওয়া হবে সংসদে শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ বন্যা-পাহাড় ধস: সাত জেলায় প্রাণহানি ৫৪, ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ স্বৈরাচারমুক্ত দেশ গড়তে মুক্তিযুদ্ধের মতো ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবেঃ প্রধানমন্ত্রী সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

আমরা জুলাই সনদের প্রতিটি দফাকে সম্মান করি: পার্থ

  • আপডেট সময় : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬
  • ৩৯ ০ বার সংবাদটি পরেছে

অনলাইন ডেস্ক //  বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেছেন, জুলাই সনদ নিয়ে আমরা আগেও যেটা বলেছি এখনও বলছি। জুলাই সনদকে বিরোধী দল থেকে এমনভাবে উপস্থাপন করা হচ্ছে যে, আমাদেরকে আর বিরোধী দলকে মুখোমুখি পর্যায়ে নিয়ে যাচ্ছে। আমরা যেন জুলাই সনদের বিরুদ্ধে। আমরা জুলাই সনদকে মানি এবং প্রতিটি দফাকে সম্মান করি।

বাবা মরহুম নাজিউর রহমান মঞ্জুর মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। ছবি: সময় সংবাদ

রোববার (১২ এপ্রিল) বিকেলে ভোলা শহরের উকিলপাড়া বাসভবনে তার বাবা মরহুম নাজিউর রহমান মঞ্জুর মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

পার্থ আরও বলেন, ‘আমি আগেও বলেছি জুলাই সনদের স্পিরিটটাকে আমরা ধারণ করব এবং একই সময়ে আমরা সংবিধানকেও রিসপেক্ট করব। আমরা আমাদের মতো করে করব। এটি নিয়ে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনমন্ত্রীও আশ্বাস দিয়েছেন। এটাকে নিয়ে বিরোধী দল শুধু শুধু এরকম একটা বিভ্রান্তি সৃষ্টি করা যে, আমরা এটা মানি না বা মানব না এবং প্রতরাণা করছি। আমার মনে হয় প্রতারণা কথাটা অনেক শক্ত, এখান থেকে বিরোধী দলের সরে আসা উচিত।’

এ সময় ভোলা-বরিশাল সেতু নিয়ে পার্থ বলেন, ‘ভোলা-বরিশাল সেতু অনুমোদন হয়েছে। এটির ব্যাপারে সরকার নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে। খুব শিগগিরই একনেকের মিটিংয়ে এটি অ্যাপ্রুভ হবে। মেডিকেল কলেজের বিষয়টি সরকার মোটামোটি অনুমোদন দিয়েছে, মেডিক্যাল কলেজ হবে এবং এটা ভোলা সদরেই হবে। ৪২ দিনে ভোলাবাসীর জন্য আমাদের এ দুইটি অর্জন।’

আমাদের ফেইসবুক পেইজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ