1. admin@bangladeshkontho.com : admin :
  2. gaziarifurrahaman46@gmail.com : Gazi Arif : Gazi Arif
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা-উপজেলা, বিশ্ববিদ্যালয় ও সরকারি কলেজ পর্যায়ে প্রতিনিধি আবশ্যক।  যোগাযোগ :01719-480910
সংবাদ শিরোনাম :
বসতভিটা দখলের বিরোধে গৃহবধূকে পিটিয়ে জখমের অভিযোগ কুয়াকাটায় বিএসএসএফের বর্ষপূর্তি, সাংবাদিকদের মিলনমেলা ও সম্মাননা গ্রিন কার্ডের স্পনসরশিপ: একটি স্বাক্ষরের দীর্ঘমেয়াদি আর্থিক দায় বরিশাল জাতীয়তাবাদী ক্রীড়াদলের সদস্য সচিব মঈনুদ্দীন রুবেল কাউনিয়ায় প্রবাসীর স্ত্রীর ঘরের তালা ভেঙে মালামাল লুটের অভিযোগ নলছিটি বন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন মিরাজ হাসান প্রিন্স রাষ্ট্রীয় শোকের দিন বরিশাল জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার কার্যালয়ে উড়েনি জাতীয় পতাকা কিছুটা বেড়েছে ফার্মের মুরগির দাম জুলাই গণহত্যার বিচার দাবিতে রংপুরে কফিন মিছিল বন্যায় মানুষ কষ্ট করছে আর মন্ত্রীরা বিদেশ ভ্রমণ করছেন: হাসনাত আবদুল্লাহ

এনসিপিতে যোগ দেওয়ার গুঞ্জন, যা বললেন রুমিন ফারহানা

  • আপডেট সময় : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬
  • ১৩৮ ০ বার সংবাদটি পরেছে

 অনলাইন ডেস্ক // ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয় পাওয়া ব্যারিস্টার রুমিন ফারহানা জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিচ্ছেন বলে চাউর হওয়া খবর সম্পর্কে পরোক্ষ বার্তা দিয়েছেন। গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা হলেও এ বিষয়ে স্পষ্ট কোনো বক্তব্য দেননি রুমিন ফারহানা। তবে ফেসবুকে দেওয়া তার একটি পোস্টে এনসিপিতে যোগ দেওয়া তিনি কথা বলেছেন বলে ইঙ্গিত পাওয়া গেছে।

রুমিন ফারহানা তার পোস্টে একটি ইংরেজি উদ্ধৃতি শেয়ার করেছেন, যার মর্মার্থ হলো-‘গুজব রটায় নিন্দুকরা, ছড়ায় বোকারা আর বিশ্বাস করে গাধারা।’

রুমিন ফারহানা তার পোস্টে সরাসরি কোনো রাজনৈতিক দলের নাম উল্লেখ না করলেও, বর্তমান প্রেক্ষাপটে তার এই পোস্টটি এনসিপিতে যোগদানের গুঞ্জনের কড়া জবাব হিসেবেই দেখছেন নেটিজেনরা।

এর আগে বিভিন্ন সূত্রে খবর ছড়িয়ে পড়ে যে, জুলাই আন্দোলনের পক্ষের শক্তিগুলোকে এক প্ল্যাটফর্মে আনার প্রক্রিয়ায় রুমিন ফারহানাসহ বেশ কয়েকজন পরিচিত মুখ এনসিপিতে যোগ দিতে পারেন। দলটির শীর্ষ নেতাদের সঙ্গে তার নিয়মিত যোগাযোগের খবরও গণমাধ্যমে উঠে আসে। তবে রুমিন ফারহানার সাম্প্রতিক এই অবস্থান থেকে স্পষ্ট যে, এখনই তিনি এমন কোনো সিদ্ধান্ত নিচ্ছেন না এবং ছড়িয়ে পড়া খবরগুলোকে তিনি গুরুত্বহীন বলে মনে করছেন।

আমাদের ফেইসবুক পেইজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ