1. admin@bangladeshkontho.com : admin :
  2. gaziarifurrahaman46@gmail.com : Gazi Arif : Gazi Arif
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা-উপজেলা, বিশ্ববিদ্যালয় ও সরকারি কলেজ পর্যায়ে প্রতিনিধি আবশ্যক।  যোগাযোগ :01719-480910
সংবাদ শিরোনাম :
নলছিটি বন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন মিরাজ হাসান প্রিন্স রাষ্ট্রীয় শোকের দিন বরিশাল জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার কার্যালয়ে উড়েনি জাতীয় পতাকা কিছুটা বেড়েছে ফার্মের মুরগির দাম জুলাই গণহত্যার বিচার দাবিতে রংপুরে কফিন মিছিল বন্যায় মানুষ কষ্ট করছে আর মন্ত্রীরা বিদেশ ভ্রমণ করছেন: হাসনাত আবদুল্লাহ বক্তব্যের জন্য শিক্ষামন্ত্রীর দুঃখপ্রকাশ, বললেন—ফিজিকস পরীক্ষা আবারও নেওয়া হবে সংসদে শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ বন্যা-পাহাড় ধস: সাত জেলায় প্রাণহানি ৫৪, ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ স্বৈরাচারমুক্ত দেশ গড়তে মুক্তিযুদ্ধের মতো ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবেঃ প্রধানমন্ত্রী সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

ঝালকাঠিতে মোটরসাইকেল দুর্ঘটনায় সাবেক পৌর কাউন্সিলর নিহত

  • আপডেট সময় : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬
  • ৭৩ ০ বার সংবাদটি পরেছে

নিউজ ডেস্ক //  বরিশাল-খুলনা মহাসড়কের নলছিটি উপজেলার রায়াপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় ঝালকাঠি পৌরসভার ৯নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর হুমায়ুন করিব সাগর (৩৫) নিহত হয়েছে। দুর্ঘটনায় বাইক চালক সোহেল গুরুতর আহত হয়েছেন।

রোববার দুপুর ২টার দিকে বরিশাল থেকে ঝালকাঠি আসার পথে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে সড়কের পাশে ছিটকে এ দুর্ঘটনা ঘটেছে।

নলছিটি থানার ওসি আরিফুল আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ঘটনাস্থল থেকে সাগর ও ব্যবসায়ী সোহেল আহতাবস্থায় উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা। তবে চিকিৎক সাগরকে তাকে মৃত ঘোষণা করেন। মোটরসাইকেল চালক সোহেল চিকিৎসাধীন।

পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান নলছিটি থানার ইনচার্জ আরিফুল আলম।

স্থানীয়রা জানিয়েছেন, সাবেক কাউন্সিলর হুমায়ুন কবির সাগর ও ব্যবসায়ী সোহেল হোসেন বরিশাল থেকে ঝালকাঠি ফিরছিলেন। এসময় নলছিটি উপজেলার রায়াপুরে বরিশাল-ঝালকাঠি সড়কে মোটোসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে সড়কের পাশে ছিটকে পড়ে গুরুতর আহত হন দুজনেই। পরে তাদের উদ্ধার করে বরিশালের শেবাচিম হাসপাতাল নিলে চিকিৎসক হুমায়ুন কবির সাগরকে মৃত ঘোষণা করেন। সোহের আশঙ্কাজনক অবস্থার চিকিৎসাধীন।

নিহত হুমায়ুণ কবির সাগর ঝালকাঠি পৌরসভার ৯নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং শহরের লঞ্চঘাট এলাকার বাসিন্দা। দুর্ঘটনায় আহত মোটরসাইকেল চালক সোহেল হোসেন (৩৫) ঝালকাঠি স্টেশন রোডের থাইগ্লাস ব্যবসায়ী।

আমাদের ফেইসবুক পেইজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ