1. admin@bangladeshkontho.com : admin :
  2. gaziarifurrahaman46@gmail.com : Gazi Arif : Gazi Arif
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা-উপজেলা, বিশ্ববিদ্যালয় ও সরকারি কলেজ পর্যায়ে প্রতিনিধি আবশ্যক।  যোগাযোগ :01719-480910
সংবাদ শিরোনাম :
নলছিটি বন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন মিরাজ হাসান প্রিন্স রাষ্ট্রীয় শোকের দিন বরিশাল জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার কার্যালয়ে উড়েনি জাতীয় পতাকা কিছুটা বেড়েছে ফার্মের মুরগির দাম জুলাই গণহত্যার বিচার দাবিতে রংপুরে কফিন মিছিল বন্যায় মানুষ কষ্ট করছে আর মন্ত্রীরা বিদেশ ভ্রমণ করছেন: হাসনাত আবদুল্লাহ বক্তব্যের জন্য শিক্ষামন্ত্রীর দুঃখপ্রকাশ, বললেন—ফিজিকস পরীক্ষা আবারও নেওয়া হবে সংসদে শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ বন্যা-পাহাড় ধস: সাত জেলায় প্রাণহানি ৫৪, ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ স্বৈরাচারমুক্ত দেশ গড়তে মুক্তিযুদ্ধের মতো ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবেঃ প্রধানমন্ত্রী সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

বরিশালে ফুটপাত দখলমুক্ত করতে সিটি করপোরেশনের উচ্ছেদ অভিযান

  • আপডেট সময় : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬
  • ৩৮ ০ বার সংবাদটি পরেছে

নিউজ ডেস্ক // বরিশাল মহানগরীর ব্যস্ততম সড়কের ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে সিটি করপোরেশন। রোববার (১২ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত নগরীর বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

সকাল থেকে নগরীর ফজলুল হক এভিনিউ সংলগ্ন নগর ভবন এলাকা থেকে উচ্ছেদ অভিযান শুরু হয়। এরপর বিবির পুকুর পাড় ও এর আশপাশের এলাকায় ফুটপাতে থাকা অবৈধ দোকানপাট ও অস্থায়ী স্থাপনা গুঁড়িয়ে দেয় সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ দল। অভিযান চলাকালে সড়কের দুই পাশে উৎসুক জনতার ভিড় জমতে দেখা যায়।

অভিযানে ক্ষতিগ্রস্ত নগর ভবনের সামনের ফুটপাত ব্যবসায়ীরা আক্ষেপ প্রকাশ করেছেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যবসায়ী বলেন, “এই ব্যবসাই ছিল আমাদের আয়ের একমাত্র পথ। আমাদের জন্য কোনো বিকল্প ব্যবস্থা না করেই হঠাৎ এভাবে উচ্ছেদ করায় আমরা চরম দুশ্চিন্তায় পড়েছি। পুনর্বাসনের ব্যবস্থা করলে আমাদের পথে বসতে হতো না।”

বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসনিক কর্মকর্তা স্বপন কুমার দাস সংবাদমাধ্যমকে জানান, নগরীর গুরুত্বপূর্ণ সড়কগুলোর ফুটপাত দীর্ঘ দিন ধরে অবৈধভাবে দখল করে রাখা হয়েছিল। এতে সাধারণ মানুষের চলাচলে চরম বিঘ্ন ঘটছিল।

তিনি আরও বলেন, অভিযান চালানোর আগে আমরা এলাকায় মাইকিং করে অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য বারবার অনুরোধ করেছি। অনেকে নিজ উদ্যোগে সরিয়ে নিলেও অধিকাংশ দখলদার তা মানেননি। তাই জনস্বার্থে আমরা এই কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হয়েছি।

আমাদের ফেইসবুক পেইজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ