1. admin@bangladeshkontho.com : admin :
  2. gaziarifurrahaman46@gmail.com : Gazi Arif : Gazi Arif
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৮:০২ অপরাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা-উপজেলা, বিশ্ববিদ্যালয় ও সরকারি কলেজ পর্যায়ে প্রতিনিধি আবশ্যক।  যোগাযোগ :01719-480910
সংবাদ শিরোনাম :
নলছিটি বন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন মিরাজ হাসান প্রিন্স রাষ্ট্রীয় শোকের দিন বরিশাল জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার কার্যালয়ে উড়েনি জাতীয় পতাকা কিছুটা বেড়েছে ফার্মের মুরগির দাম জুলাই গণহত্যার বিচার দাবিতে রংপুরে কফিন মিছিল বন্যায় মানুষ কষ্ট করছে আর মন্ত্রীরা বিদেশ ভ্রমণ করছেন: হাসনাত আবদুল্লাহ বক্তব্যের জন্য শিক্ষামন্ত্রীর দুঃখপ্রকাশ, বললেন—ফিজিকস পরীক্ষা আবারও নেওয়া হবে সংসদে শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ বন্যা-পাহাড় ধস: সাত জেলায় প্রাণহানি ৫৪, ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ স্বৈরাচারমুক্ত দেশ গড়তে মুক্তিযুদ্ধের মতো ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবেঃ প্রধানমন্ত্রী সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

কুড়ালের আঘাতে যুবক খুন, অভিযুক্ত বন্ধু আটক

  • আপডেট সময় : বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬
  • ৯৮ ০ বার সংবাদটি পরেছে

সিলেট প্রতিনিধি // সিলেটের বিশ্বনাথ উপজেলায় বন্ধুর কুড়ালের আঘাতে শাহ আলম (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে নিহতের বন্ধু মিজানুর রহমানকে আটক করেছে পুলিশ। 

বুধবার (১৫ এপ্রিল) বিকেল আড়াইটার দিকে উপজেলার রামপাশা ইউনিয়নের ধলিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শাহ আলম উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের প্রতাপপুর গ্রামের ছিফত আলীর ছেলে। আটক মিজানুর রহমান রামপাশা ইউনিয়নের ধলিপাড়া গ্রামের দলিল লেখক বশির উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মিজানুর ও শাহ আলমের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্ব ছিল। বুধবার দুপুরে শাহ আলম বন্ধু মিজানুরের বাড়িতে যান। সেখানে কোনো একটি বিষয় নিয়ে দুজনের মধ্যে বাক্‌বিতণ্ডা শুরু হয়। ঝগড়ার একপর্যায়ে মিজানুর উত্তেজিত হয়ে বাড়ির সামনের রাস্তায় গিয়ে শাহ আলমকে কুড়াল দিয়ে এলোপাতাড়ি আঘাত করেন।

​গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা শাহ আলমকে উদ্ধার করে দ্রুত সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পরপরই অভিযুক্ত মিজানুর রহমান পালানোর চেষ্টা করলে স্থানীয় জনতা তাকে ধাওয়া করে কুড়ালসহ আটক করে। পরে খবর পেয়ে বিশ্বনাথ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে আটক করে থানায় নিয়ে যায়।

বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ ঘাতককে গ্রেপ্তার করেছে এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত কুড়ালটি উদ্ধার করা হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটনে পুলিশি তদন্ত চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

আমাদের ফেইসবুক পেইজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ