1. admin@bangladeshkontho.com : admin :
  2. gaziarifurrahaman46@gmail.com : Gazi Arif : Gazi Arif
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা-উপজেলা, বিশ্ববিদ্যালয় ও সরকারি কলেজ পর্যায়ে প্রতিনিধি আবশ্যক।  যোগাযোগ :01719-480910
সংবাদ শিরোনাম :
নলছিটি বন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন মিরাজ হাসান প্রিন্স রাষ্ট্রীয় শোকের দিন বরিশাল জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার কার্যালয়ে উড়েনি জাতীয় পতাকা কিছুটা বেড়েছে ফার্মের মুরগির দাম জুলাই গণহত্যার বিচার দাবিতে রংপুরে কফিন মিছিল বন্যায় মানুষ কষ্ট করছে আর মন্ত্রীরা বিদেশ ভ্রমণ করছেন: হাসনাত আবদুল্লাহ বক্তব্যের জন্য শিক্ষামন্ত্রীর দুঃখপ্রকাশ, বললেন—ফিজিকস পরীক্ষা আবারও নেওয়া হবে সংসদে শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ বন্যা-পাহাড় ধস: সাত জেলায় প্রাণহানি ৫৪, ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ স্বৈরাচারমুক্ত দেশ গড়তে মুক্তিযুদ্ধের মতো ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবেঃ প্রধানমন্ত্রী সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

ধেয়ে আসছে বজ্র বৃষ্টিবলয়, তাপপ্রবাহ নিয়ে নতুন বার্তা

  • আপডেট সময় : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ৮১ ০ বার সংবাদটি পরেছে

অনলাইন ডেস্ক // দেশের আবহাওয়া এখন অনেকটাই চরমভাবাপন্ন। তীব্র গরম, তাপপ্রবাহ আবার বজ্রযুক্ত বৃষ্টির কারণে আবহাওয়া বেশ আনপ্রেডিক্টেবল অবস্থায় চলে গেছে। এরইমধ্যে মঙ্গলবার (২২ এপ্রিল) থেকে দেশের পাঁচ বিভাগের ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যেতে পারে। এরপর আবার বজ্রযুক্ত বৃষ্টিবলয় সক্রিয় হতে পারে বলেও জানা গেছে।

সোমবার (২১ এপ্রিল) এক ফেসবুক পোস্টে কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ।

পোস্টে তিনি লিখেছেন, মঙ্গলবার (২১ এপ্রিল) থেকে তীব্র তাপপ্রবাহ শুরু হতে যাচ্ছে খুলনা, রাজশাহী, বরিশাল, ঢাকা, রংপুর বিভাগের জেলাগুলোতে। ২৭ এপ্রিল পর্যন্ত এটি অব্যাহত থাকার আশঙ্কা রয়েছে।
 
এদিকে দেশের আবহাওয়া নিয়ে কাজ করা বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম-বিডব্লিউওটি এক ফেসবুক পোস্টে জানিয়েছে, দেশের দিকে ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টিবলয়। সম্ভাব্য সময় ২৬/২৭ এপ্রিল থেকে ৭/৮ মে পর্যন্ত। পর্যায়ক্রমে সারাদেশে সক্রিয় হতে পারে এই বৃষ্টিবলয়। সবচেয়ে বেশি সক্রিয় হতে পারে সিলেট বিভাগের জেলাগুলোতে। অধিক সক্রিয় থাকতে পারে ময়মনসিংহ, ঢাকা, রংপুর ও চট্টগ্রাম বিভাগে। মাঝারি সক্রিয় অবস্থায় থাকতে পারে রাজশাহী খুলনা ও বরিশাল বিভাগে।
 
এ সময় সিলেট বিভাগের জেলাগুলোতে ভারি বর্ষণের সম্ভাবনাও রয়েছে। এছাড়াও এ সময়ের মধ্যে দেশের বেশকিছু জেলায় শক্তিশালী কালবৈশাখী ঝড়সহ শিলাবৃষ্টির শঙ্কা রয়েছে। একইসঙ্গে থাকতে পারে তীব্র বজ্রপাত। 

আমাদের ফেইসবুক পেইজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ