1. admin@bangladeshkontho.com : admin :
  2. gaziarifurrahaman46@gmail.com : Gazi Arif : Gazi Arif
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা-উপজেলা, বিশ্ববিদ্যালয় ও সরকারি কলেজ পর্যায়ে প্রতিনিধি আবশ্যক।  যোগাযোগ :01719-480910
সংবাদ শিরোনাম :
নলছিটি বন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন মিরাজ হাসান প্রিন্স রাষ্ট্রীয় শোকের দিন বরিশাল জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার কার্যালয়ে উড়েনি জাতীয় পতাকা কিছুটা বেড়েছে ফার্মের মুরগির দাম জুলাই গণহত্যার বিচার দাবিতে রংপুরে কফিন মিছিল বন্যায় মানুষ কষ্ট করছে আর মন্ত্রীরা বিদেশ ভ্রমণ করছেন: হাসনাত আবদুল্লাহ বক্তব্যের জন্য শিক্ষামন্ত্রীর দুঃখপ্রকাশ, বললেন—ফিজিকস পরীক্ষা আবারও নেওয়া হবে সংসদে শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ বন্যা-পাহাড় ধস: সাত জেলায় প্রাণহানি ৫৪, ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ স্বৈরাচারমুক্ত দেশ গড়তে মুক্তিযুদ্ধের মতো ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবেঃ প্রধানমন্ত্রী সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

বরিশালের মেঘনায় ১৭ লাখ টাকার চিংড়ি রেণু জব্দ

  • আপডেট সময় : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ৮৮ ০ বার সংবাদটি পরেছে

ডেস্ক নিউজ // বরিশালের হিজলা উপজেলা সংলগ্ন মেঘনা নদীতে অভিযান চালিয়ে ৬ লাখ গলদা চিংড়ি রেণু পোনা জব্দ করেছে হিজলা উপজেলা মৎস্য দপ্তর। জব্দকৃত এসব চিংড়ি রেণুর আনুমানিক বাজার মূল্য ১৭ লাখ টাকা।

হিজলা মৎস্য অফিস জানায়, রোববার (১৯ এপ্রিল) দিবাগত রাত ১টা থেকে ৩টা পর্যন্ত অভিযান চালিয়ে ১৪টি ড্রামে আনুমানিক ৬ লাখ গলদা চিংড়ির রেণু পোনা জব্দ করা হয়। এ সময় একটি ট্রলার ও অন্যান্য মালামাল জব্দ করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। পরে উদ্ধারকৃত রেণু পোনা মেঘনা নদীতে অবমুক্ত করা হয়।

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় জাটকা ইলিশ ও পাঙ্গাসের পোনা ধরার অপরাধে মোট ৩৫ জন জেলেকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৭৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

হিজলা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম বলেন, ‘গোপন সংবাদের মাধ্যমে আমরা জানতে পারি প্রতিরাতে মেঘনা নদী থেকে অবৈধভাবে গলদা চিংড়ির রেণু পোনা পাচার করা হয়। আমরা উপজেলা প্রশাসনের সহযোগিতায় প্রায় ৬ লাখ রেণু পোনা জব্দ করি।পরে তা মেঘনা নদীতে অবমুক্ত করি। এ ধরনের অবৈধ ব্যবসায়ীদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।’

আমাদের ফেইসবুক পেইজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ