1. admin@bangladeshkontho.com : admin :
  2. gaziarifurrahaman46@gmail.com : Gazi Arif : Gazi Arif
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা-উপজেলা, বিশ্ববিদ্যালয় ও সরকারি কলেজ পর্যায়ে প্রতিনিধি আবশ্যক।  যোগাযোগ :01719-480910
সংবাদ শিরোনাম :
নলছিটি বন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন মিরাজ হাসান প্রিন্স রাষ্ট্রীয় শোকের দিন বরিশাল জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার কার্যালয়ে উড়েনি জাতীয় পতাকা কিছুটা বেড়েছে ফার্মের মুরগির দাম জুলাই গণহত্যার বিচার দাবিতে রংপুরে কফিন মিছিল বন্যায় মানুষ কষ্ট করছে আর মন্ত্রীরা বিদেশ ভ্রমণ করছেন: হাসনাত আবদুল্লাহ বক্তব্যের জন্য শিক্ষামন্ত্রীর দুঃখপ্রকাশ, বললেন—ফিজিকস পরীক্ষা আবারও নেওয়া হবে সংসদে শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ বন্যা-পাহাড় ধস: সাত জেলায় প্রাণহানি ৫৪, ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ স্বৈরাচারমুক্ত দেশ গড়তে মুক্তিযুদ্ধের মতো ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবেঃ প্রধানমন্ত্রী সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

এসএসসি পরীক্ষার প্রথম দিনে বরিশাল বোর্ডে অনুপস্থিত ৯১১ জন

  • আপডেট সময় : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
  • ১৪৮ ০ বার সংবাদটি পরেছে

নিজস্ব প্রতিবেদক// বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে অধীনে ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার প্রথমদিনে বাংলা প্রথমপত্রে ৯১১ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। তবে অসদুপায় অবলম্বনের দায়ে কোনো পরীক্ষার্থী বহিষ্কারের তথ্য পাওয়া যায়নি। 

আজ মঙ্গলবার পরীক্ষা শেষে বরিশাল শিক্ষা বোর্ড সূত্রে এ তথ্য জানা গেছে। 

বরিশাল শিক্ষা বোর্ডের প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, বাংলা প্রথমপত্র পরীক্ষায় ৬৫ হাজার ৪৪৫ জন পরীক্ষার্থীর মধ্যে ৬৪ হাজার ৫৩৪ জন অংশ নেন। এদিন ভোলা জেলায় ২২০, বরগুনায় ৯৮, পটুয়াখালীতে ১৭০, পিরোজপুরে ১০৫, ঝালকাঠিতে ৭৩ ও বরিশালে ২৪৫ জন অনুপস্থিত ছিলেন।

এ বছর বরিশাল শিক্ষা বোর্ডের অধীন বিভাগের ছয় জেলায় এ বছর এসএসসি পরীক্ষায় ২১৬টি কেন্দ্রে ১ হাজার ৫১৫ টি শিক্ষা প্রতিষ্ঠানের ৮১ হাজার ৮৩১ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করার কথা ছিল। এর মধ্যে ছাত্র ৩৭ হাজার ৯৪৪ জন এবং ৪৩ হাজার ৮৮৭ জন ছাত্রী।

বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ইউনুস আলী সিদ্দিকী জানান, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা হয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার তথ্য পাওয়া যায়নি।

আমাদের ফেইসবুক পেইজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ