1. admin@bangladeshkontho.com : admin :
  2. gaziarifurrahaman46@gmail.com : Gazi Arif : Gazi Arif
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা-উপজেলা, বিশ্ববিদ্যালয় ও সরকারি কলেজ পর্যায়ে প্রতিনিধি আবশ্যক।  যোগাযোগ :01719-480910
সংবাদ শিরোনাম :
বসতভিটা দখলের বিরোধে গৃহবধূকে পিটিয়ে জখমের অভিযোগ কুয়াকাটায় বিএসএসএফের বর্ষপূর্তি, সাংবাদিকদের মিলনমেলা ও সম্মাননা গ্রিন কার্ডের স্পনসরশিপ: একটি স্বাক্ষরের দীর্ঘমেয়াদি আর্থিক দায় বরিশাল জাতীয়তাবাদী ক্রীড়াদলের সদস্য সচিব মঈনুদ্দীন রুবেল কাউনিয়ায় প্রবাসীর স্ত্রীর ঘরের তালা ভেঙে মালামাল লুটের অভিযোগ নলছিটি বন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন মিরাজ হাসান প্রিন্স রাষ্ট্রীয় শোকের দিন বরিশাল জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার কার্যালয়ে উড়েনি জাতীয় পতাকা কিছুটা বেড়েছে ফার্মের মুরগির দাম জুলাই গণহত্যার বিচার দাবিতে রংপুরে কফিন মিছিল বন্যায় মানুষ কষ্ট করছে আর মন্ত্রীরা বিদেশ ভ্রমণ করছেন: হাসনাত আবদুল্লাহ

ঢাকা-বরিশাল রুটে বাসভাড়া বাড়ল ৫০ টাকা

  • আপডেট সময় : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
  • ১৭১ ০ বার সংবাদটি পরেছে

নিজস্ব প্রতিবেদক, বরিশাল // সরকারি সিদ্ধান্ত না আসা পর্যন্ত বাসভাড়া না বাড়ানোর নির্দেশ দেওয়া হলেও তা মানা হচ্ছে না। ঢাকা-বরিশাল রুটে ইতিমধ্যে জনপ্রতি ৫০ টাকা করে ভাড়া বাড়ানো হয়েছে। মঙ্গলবার দিনভর বরিশাল নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল ঘুরে এই চিত্র দেখা গেছে। এতে অসন্তোষ প্রকাশ করেছেন এই রুটের যাত্রীরা।

মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেলে নথুল্লাবাদে শ্যামলী পরিবহনে খোঁজ নিয়ে জানা গেছে, ৫৫০ টাকার স্থলে ৬০০ টাকা ভাড়া নেওয়া হচ্ছে। একই তথ্য জানা গেছে হানিফ ও সাকুরা পরিবহনের ক্ষেত্রে। শফিকুল ইসলাম নামে এক ব্যবসায়ী বলেন, সব সময় ৫৫০ টাকায় তিনি ঢাকা যান। কিন্তু হঠাৎ ঢাকার ভাড়া ৬০০ টাকা করেছে। ৫০ টাকা করে প্রত্যেকের কাছ থেকে বেশি নেওয়া হচ্ছে।

আসমা আক্তার নামক এক গৃহিণী সন্ধ্যায় জানালেন, তাঁর কাছ থেকে শ্যামলী পরিবহনে ৬০০ টাকা ভাড়া নিয়েছে। তেলের দাম বাড়ায় ভাড়া বৃদ্ধির কথা বলেছে কাউন্টার থেকে।

এ প্রসঙ্গে বরিশাল জেলা বাস মালিক সমিতির সভাপতি মোশারফ হোসেন বলেন, ‘৫৫০ টাকা করে ভাড়া নেওয়া হতো। এখন কেন ৫০ টাকা বাড়িয়েছে, তা বলতে পাড়ছি না।’ তিনি বলেন, ‘পরিবহনমালিকেরা এটা বলতে পারবেন।’

এদিকে সরকারি সিদ্ধান্ত না আসা পর্যন্ত বাসভাড়া না বাড়ানোর জন্য দেশের সব পরিবহনমালিকদের প্রতি নির্দেশনা দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি। মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে সমিতির মহাসচিব মো. সাইফুল আলম এই নির্দেশনা দেন। তিনি বলেন, সরকারিভাবে বাসভাড়া বৃদ্ধির কোনো সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত বর্তমান নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি ভাড়া নেওয়া যাবে না।

আমাদের ফেইসবুক পেইজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ