1. admin@bangladeshkontho.com : admin :
  2. gaziarifurrahaman46@gmail.com : Gazi Arif : Gazi Arif
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা-উপজেলা, বিশ্ববিদ্যালয় ও সরকারি কলেজ পর্যায়ে প্রতিনিধি আবশ্যক।  যোগাযোগ :01719-480910
সংবাদ শিরোনাম :
বসতভিটা দখলের বিরোধে গৃহবধূকে পিটিয়ে জখমের অভিযোগ কুয়াকাটায় বিএসএসএফের বর্ষপূর্তি, সাংবাদিকদের মিলনমেলা ও সম্মাননা গ্রিন কার্ডের স্পনসরশিপ: একটি স্বাক্ষরের দীর্ঘমেয়াদি আর্থিক দায় বরিশাল জাতীয়তাবাদী ক্রীড়াদলের সদস্য সচিব মঈনুদ্দীন রুবেল কাউনিয়ায় প্রবাসীর স্ত্রীর ঘরের তালা ভেঙে মালামাল লুটের অভিযোগ নলছিটি বন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন মিরাজ হাসান প্রিন্স রাষ্ট্রীয় শোকের দিন বরিশাল জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার কার্যালয়ে উড়েনি জাতীয় পতাকা কিছুটা বেড়েছে ফার্মের মুরগির দাম জুলাই গণহত্যার বিচার দাবিতে রংপুরে কফিন মিছিল বন্যায় মানুষ কষ্ট করছে আর মন্ত্রীরা বিদেশ ভ্রমণ করছেন: হাসনাত আবদুল্লাহ

বরিশালে হাসপাতালের বেডে শুয়েই অশ্লীলতার অভিযোগে দুই সমকামী তরুণী আটক

  • আপডেট সময় : বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
  • ৩০৯ ০ বার সংবাদটি পরেছে

নিউজ ডেস্ক //  বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) চিকিৎসাধীন অবস্থায় অসংলগ্ন ও অশোভন আচরণের অভিযোগে দুই তরুণীকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে হাসপাতালের মেডিসিন ওয়ার্ড থেকে তাদের আটক করা হয়।

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, ২৭ বছর বয়সী এক তরুণী হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তার সেবায় ২০ বছর বয়সী আরেক তরুণী সেখানে অবস্থান করছিলেন। তাদের আচরণ সন্দেহজনক মনে হলে দায়িত্বপ্রাপ্ত আনসার সদস্যরা বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষকে জানান। পরে চিকিৎসাধীন তরুণীর মায়ের মৌখিক অভিযোগের ভিত্তিতে তাদের আটক করে থানায় নেওয়া হয়।

হাসপাতাল সংশ্লিষ্টদের দাবি, আটক দুই তরুণীর পরিচয় সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকের মাধ্যমে। পরবর্তীতে তাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে, যা নিয়ে পারিবারিক জটিলতা তৈরি হয়। চিকিৎসাধীন তরুণী বিবাহিত এবং তার একটি সন্তান রয়েছে বলেও জানা গেছে।

বজ্রপাতে বাবার মৃত্যু, কোল থেকে ছিটকে প্রাণ বাঁচল মেয়ের
বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন জানান, হাসপাতালের অভিযোগের ভিত্তিতে দুই তরুণীকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা নিজেদের মধ্যে সম্পর্কের বিষয়টি স্বীকার করেছেন।

তিনি আরও জানান, পরিবারের পক্ষ থেকে কোনো সুনির্দিষ্ট ফৌজদারি অভিযোগ না থাকায় তাদের প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে। আদালতই এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেবেন।

আমাদের ফেইসবুক পেইজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ