1. admin@bangladeshkontho.com : admin :
  2. gaziarifurrahaman46@gmail.com : Gazi Arif : Gazi Arif
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা-উপজেলা, বিশ্ববিদ্যালয় ও সরকারি কলেজ পর্যায়ে প্রতিনিধি আবশ্যক।  যোগাযোগ :01719-480910
সংবাদ শিরোনাম :
বসতভিটা দখলের বিরোধে গৃহবধূকে পিটিয়ে জখমের অভিযোগ কুয়াকাটায় বিএসএসএফের বর্ষপূর্তি, সাংবাদিকদের মিলনমেলা ও সম্মাননা গ্রিন কার্ডের স্পনসরশিপ: একটি স্বাক্ষরের দীর্ঘমেয়াদি আর্থিক দায় বরিশাল জাতীয়তাবাদী ক্রীড়াদলের সদস্য সচিব মঈনুদ্দীন রুবেল কাউনিয়ায় প্রবাসীর স্ত্রীর ঘরের তালা ভেঙে মালামাল লুটের অভিযোগ নলছিটি বন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন মিরাজ হাসান প্রিন্স রাষ্ট্রীয় শোকের দিন বরিশাল জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার কার্যালয়ে উড়েনি জাতীয় পতাকা কিছুটা বেড়েছে ফার্মের মুরগির দাম জুলাই গণহত্যার বিচার দাবিতে রংপুরে কফিন মিছিল বন্যায় মানুষ কষ্ট করছে আর মন্ত্রীরা বিদেশ ভ্রমণ করছেন: হাসনাত আবদুল্লাহ

বরিশালে ২৪ ঘণ্টায় ৭১.৮ মিলিমিটার বৃষ্টি

  • আপডেট সময় : বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
  • ২৯৪ ০ বার সংবাদটি পরেছে

নিউজ ডেস্ক // গত ২৪ ঘণ্টায় বরিশালে ৭১ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এ সময় বরিশাল নদী বন্দরে এক নম্বর সংকেত জারি করা হয়েছে। তবে বরিশাল নদী বন্দরে লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে।

সাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে বুধবার (২৯ এপ্রিল) সকাল থেকে কখনো ভারি আবার কখনো মাঝারি আকারে বজ্রসহ বৃষ্টি হয়। এতে বরিশাল মহানগরীর বগুড়া রোড, সদর রোড, বটতলাসহ বেশ কয়েকটি এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়।


গত কয়েক দিনের তীব্র গরমের পর বৃষ্টিতে কিছুটা স্বস্তি ফিরে এসেছে জনজীবনে। তবে ভোগান্তিতে পড়েছে অফিস ও স্কুলগামী শিক্ষার্থীসহ পথচারীরা। বৃষ্টির কারণে শহরে দেখা দিয়েছে যানবাহন সংকট।

আবহাওয়া অধিদফতর বরিশাল কার্যালয়ের উচ্চ পর্যবেক্ষক মো. আব্দুল কুদ্দুস জানান, সাগরে সৃষ্ট লঘুচাপ ও ভারি মেঘের প্রভাবে এই বৃষ্টিপাত হচ্ছে। আগামী চার দিন এ অবস্থা থাকতে পারে।

এ দিকে নৌ নিরাপত্তা ও ট্রাফিক বিভাগ বরিশালের সহকারী পরিচালক মো. সলেমান জানান, বরিশাল নদী বন্দরে এক নম্বর সংকেত দেখাতে বলা হয়েছে। তবে লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে।

আমাদের ফেইসবুক পেইজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ