
বরিশাল প্রতিনিধি // এক হাজার পিস ইয়াবাসহ জাহিদা বেগম (২০) নামে এক রোহিঙ্গা তরুণীকে আটক করেছে পুলিশ। রোববার (৩ মে) সকালে বরিশাল নগরীর কলসগ্রাম এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক জাহিদা কক্সবাজারের টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা মো. তাহেরের মেয়ে। বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল মেট্রোপলিটন এয়ারপোর্ট থানা পুলিশ।
Leave a Reply