1. admin@bangladeshkontho.com : admin :
  2. gaziarifurrahaman46@gmail.com : Gazi Arif : Gazi Arif
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা-উপজেলা, বিশ্ববিদ্যালয় ও সরকারি কলেজ পর্যায়ে প্রতিনিধি আবশ্যক।  যোগাযোগ :01719-480910
সংবাদ শিরোনাম :
বসতভিটা দখলের বিরোধে গৃহবধূকে পিটিয়ে জখমের অভিযোগ কুয়াকাটায় বিএসএসএফের বর্ষপূর্তি, সাংবাদিকদের মিলনমেলা ও সম্মাননা গ্রিন কার্ডের স্পনসরশিপ: একটি স্বাক্ষরের দীর্ঘমেয়াদি আর্থিক দায় বরিশাল জাতীয়তাবাদী ক্রীড়াদলের সদস্য সচিব মঈনুদ্দীন রুবেল কাউনিয়ায় প্রবাসীর স্ত্রীর ঘরের তালা ভেঙে মালামাল লুটের অভিযোগ নলছিটি বন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন মিরাজ হাসান প্রিন্স রাষ্ট্রীয় শোকের দিন বরিশাল জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার কার্যালয়ে উড়েনি জাতীয় পতাকা কিছুটা বেড়েছে ফার্মের মুরগির দাম জুলাই গণহত্যার বিচার দাবিতে রংপুরে কফিন মিছিল বন্যায় মানুষ কষ্ট করছে আর মন্ত্রীরা বিদেশ ভ্রমণ করছেন: হাসনাত আবদুল্লাহ

কাশীপুরে সোনালীয়ান সংগঠনের বার্ষিক সম্মেলন সম্পন্ন

  • আপডেট সময় : রবিবার, ৩ মে, ২০২৬
  • ১২২ ০ বার সংবাদটি পরেছে

বরিশাল প্রতিনিধি  : বরিশালের কাশীপুরে সোনালীয়ান কাশীপুর, বরিশালের উদ্যোগে আয়োজিত বার্ষিক সম্মেলন-২০২৬ সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। শনিবার (২ মে ২০২৬) দিনব্যাপী এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সোনালী ব্যাংক পিএলসি, জিএম অফিস, বরিশালের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. শাহ আলমের সভাপতিত্বে এবং চাখার শাখার ম্যানেজার মোল্লা আসাদুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠিত এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিসিসি ২৮ নম্বর ওয়ার্ডের চারবার নির্বাচিত কাউন্সিলর আলহাজ মো. হুমায়ুন কবির।

অনুষ্ঠানটি কোরআন তেলাওয়াত, গীতা পাঠ ও জাতীয় সংগীতের মাধ্যমে শুরু হয়। পরে সংগঠনের কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা এবং সদস্যদের কল্যাণে বিভিন্ন উদ্যোগ নিয়ে আলোচনা করা হয়।

বক্তারা পারস্পরিক সহযোগিতা ও ঐক্যের মাধ্যমে সংগঠনকে আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি সমাজের অনগ্রসর জনগোষ্ঠীর পাশে দাঁড়ানো এবং উন্নয়নমুখী সেবামূলক কর্মকাণ্ড জোরদারের আহ্বান জানান।

বরিশালের কাশীপুরে সোনালী ব্যাংকের কর্মকর্তাদের প্রায় ৬০টি ভবন মালিকদের সংগঠন ‘সোনালীয়ান কাশীপুর, বরিশাল’-এর এই সম্মেলন অনুষ্ঠিত হয় সোনালী ব্যাংক পিএলসি’র গৈলা শাখার ম্যানেজার শাখাওয়াত হোসেনের ভবনে। আয়োজনটি কাশীপুর অঞ্চলে তথা বরিশালে সোনালী ব্যাংকের কর্মকর্তাদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।

সংগঠনের নেতারা জানান, একজন কর্মকর্তার বিপদে সবাই মিলে সহযোগিতা করা, সামাজিক দায়বদ্ধতা থেকে বিভিন্ন সহায়তামূলক কার্যক্রম পরিচালনা করা এবং একটি উন্নয়নমুখী সেবামূলক সংগঠন হিসেবে কাজ করাই তাদের মূল লক্ষ্য।

দিনব্যাপী এ আয়োজন শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সম্মেলনের সমাপ্তি ঘটে।

আমাদের ফেইসবুক পেইজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ