1. admin@bangladeshkontho.com : admin :
  2. gaziarifurrahaman46@gmail.com : Gazi Arif : Gazi Arif
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা-উপজেলা, বিশ্ববিদ্যালয় ও সরকারি কলেজ পর্যায়ে প্রতিনিধি আবশ্যক।  যোগাযোগ :01719-480910
সংবাদ শিরোনাম :
নলছিটি বন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন মিরাজ হাসান প্রিন্স রাষ্ট্রীয় শোকের দিন বরিশাল জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার কার্যালয়ে উড়েনি জাতীয় পতাকা কিছুটা বেড়েছে ফার্মের মুরগির দাম জুলাই গণহত্যার বিচার দাবিতে রংপুরে কফিন মিছিল বন্যায় মানুষ কষ্ট করছে আর মন্ত্রীরা বিদেশ ভ্রমণ করছেন: হাসনাত আবদুল্লাহ বক্তব্যের জন্য শিক্ষামন্ত্রীর দুঃখপ্রকাশ, বললেন—ফিজিকস পরীক্ষা আবারও নেওয়া হবে সংসদে শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ বন্যা-পাহাড় ধস: সাত জেলায় প্রাণহানি ৫৪, ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ স্বৈরাচারমুক্ত দেশ গড়তে মুক্তিযুদ্ধের মতো ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবেঃ প্রধানমন্ত্রী সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

পণ্য পরিবহনে বাড়তি ভাড়ার ধাক্কা নিত্যপণ্যের বাজারে

  • আপডেট সময় : রবিবার, ৩ মে, ২০২৬
  • ৯২ ০ বার সংবাদটি পরেছে

অনলাইন ডেস্ক // ডিজেলের দাম বাড়ার প্রভাব পড়েছে দেশের পণ্য পরিবহনে। ঢাকার সঙ্গে বিভিন্ন রুটে ট্রাক ভাড়া প্রতি ট্রিপে বেড়েছে ১০ থেকে ১৫ হাজার টাকা। খরচ বেড়ে যাওয়ায় এর সরাসরি প্রভাব পড়ছে সবজির আড়ত থেকে শুরু করে খুচরা বাজার পর্যন্ত।

দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিনই সবজি আসছে রাজধানীতে। সন্ধ্যার পর রওনা হওয়া এসব ট্রাক শুধু সবজিই নয়, সঙ্গে নিয়ে আসছে ডিজেলের দাম বাড়ার অতিরিক্ত চাপও। প্রতি লিটার ডিজেলের দাম ১৫ টাকা বাড়ার পর ঢাকার সঙ্গে বিভিন্ন রুটে ট্রাক ভাড়া বেড়েছে ১০ হাজার টাকা থেকে ১৫ হাজার টাকা পর্যন্ত।

বাড়তি ভাড়ার এই প্রভাব পড়ছে নিত্যপণ্যসহ সব খাতের বাজারে। পরিসংখ্যান অনুযায়ী, সাতক্ষীরা থেকে ঢাকার দূরত্ব ২৩৭ কিলোমিটার। ১৫ মেট্রিক টন সবজি বোঝাই একটি ট্রাক ঢাকায় পৌঁছাতে ৫২.৫ লিটার ডিজেল লাগে, আগে যার ব্যয় ছিল ৫ হাজার ২৫০ টাকা। তখন ট্রাক ভাড়া ছিল ২০ হাজার টাকা।
 
তবে বর্তমানে লিটারপ্রতি ১১৫ টাকা দরে একই পথে জ্বালানি ব্যয় বেড়েছে প্রায় ৮০০ টাকা। কিন্তু পরিবহনে বাড়তি ভাড়া যুক্ত হয়েছে প্রায় ১৫ হাজার টাকা। এতে প্রতিকেজি সবজি পরিবহনে খরচ বেড়েছে প্রায় এক টাকা। আড়তদার ও ট্রাকচালকরা বলছেন, সাতক্ষীরা থেকে আগে ট্রাক ভাড়া ছিল ২০ হাজার টাকা, যা এখন বেড়ে দাঁড়িয়েছে ৩৫ হাজার টাকায়।
 
এদিকে, ঢাকার বাজারে হিসাব অনুযায়ী এক টাকা বাড়ার কথা থাকলেও ব্যবসায়ীরা বলছেন, কেজিতে দাম বেড়েছে প্রায় তিন টাকা। তাদের দাবি, আগে কেজিপ্রতি পরিবহন খরচ ছিল তিন টাকা, যা এখন বেড়ে হয়েছে ছয় টাকা। পাশাপাশি ক্যারিং খরচও আগের তুলনায় দ্বিগুণ হয়েছে।
 
চালের বাজারেও জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব পড়েছে। ব্যবসায়ীদের অভিযোগ, গাড়ির সংকট এবং জ্বালানি নিতে অতিরিক্ত সময় লাগায় মোকামভিত্তিক ১৫ মেট্রিক টন ধারণক্ষমতার ট্রাকে ভাড়া বেড়েছে প্রায় ৫ হাজার টাকা। এতে ৫০ কেজি বস্তায় হিসাব করলে ১৬ থেকে ১৭ টাকা বাড়ার কথা থাকলেও খুচরা বাজারে বেড়েছে প্রায় ১০০ টাকা পর্যন্ত।
 
আড়তদাররা বলছেন, মোকামভেদে চার থেকে পাঁচ হাজার টাকা বাড়তি ভাড়া গুণতে হচ্ছে। এর চাপ শেষ পর্যন্ত ভোক্তার ওপরই পড়ছে। যানবাহন ভাড়া যা বাড়ছে, তার বেশিরভাগই শেষ পর্যন্ত বাজারেই যোগ হয়ে যাচ্ছে।
 
জ্বালানির দাম বাড়ার সুযোগ নিয়ে ভোক্তার পকেট কাটায় জড়িতদের বিরুদ্ধে সরকারকে কঠোর হওয়ার পরামর্শ দিয়েছে ক্যাব। ক্যাবের সহ-সভাপতি নাজির আহমেদ বলেন, বিভিন্ন সরকারি সংস্থার লোকজন অনেক সময় দেখেও না দেখার ভান করে। এই অনৈতিক চর্চা থেকে বের হয়ে আসতে হবে।
 
জ্বালানির দাম বাড়ার সঙ্গে পরিবহন খরচ যুক্ত হয়ে সবজির দামে যে চাপ তৈরি হয়েছে, তাতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। খাত সংশ্লিষ্টরা বলছেন, সমন্বয়হীনতা দূর করে দীর্ঘমেয়াদি জ্বালানি ব্যবস্থাপনায় নতুনত্ব আনা না গেলে এই চাপ আরও বাড়বে।

আমাদের ফেইসবুক পেইজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ