1. admin@bangladeshkontho.com : admin :
  2. gaziarifurrahaman46@gmail.com : Gazi Arif : Gazi Arif
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা-উপজেলা, বিশ্ববিদ্যালয় ও সরকারি কলেজ পর্যায়ে প্রতিনিধি আবশ্যক।  যোগাযোগ :01719-480910
সংবাদ শিরোনাম :
বসতভিটা দখলের বিরোধে গৃহবধূকে পিটিয়ে জখমের অভিযোগ কুয়াকাটায় বিএসএসএফের বর্ষপূর্তি, সাংবাদিকদের মিলনমেলা ও সম্মাননা গ্রিন কার্ডের স্পনসরশিপ: একটি স্বাক্ষরের দীর্ঘমেয়াদি আর্থিক দায় বরিশাল জাতীয়তাবাদী ক্রীড়াদলের সদস্য সচিব মঈনুদ্দীন রুবেল কাউনিয়ায় প্রবাসীর স্ত্রীর ঘরের তালা ভেঙে মালামাল লুটের অভিযোগ নলছিটি বন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন মিরাজ হাসান প্রিন্স রাষ্ট্রীয় শোকের দিন বরিশাল জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার কার্যালয়ে উড়েনি জাতীয় পতাকা কিছুটা বেড়েছে ফার্মের মুরগির দাম জুলাই গণহত্যার বিচার দাবিতে রংপুরে কফিন মিছিল বন্যায় মানুষ কষ্ট করছে আর মন্ত্রীরা বিদেশ ভ্রমণ করছেন: হাসনাত আবদুল্লাহ

মনিরার জন্য অপেক্ষা সন্ধ্যা পর্যন্ত, অন্যথায় নুসরাতের গেজেট প্রকাশ করবে ইসি

  • আপডেট সময় : সোমবার, ৪ মে, ২০২৬
  • ৩১৯ ০ বার সংবাদটি পরেছে
মনিরা শারমিন ও নুসরাত তাবাসসুম। ছবি: সংগৃহীত
‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎ // সংরক্ষিত নারী আসনে ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থী ও এনসিপির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিনের বিষয়ে আদালত থেকে কোনো তথ্য আসে কিনা তা আজ সন্ধ্যা পর্যন্ত দেখবে নির্বাচন কমিশন (ইসি)। যদি এ সময়ের মধ্যে তাঁর বিষয়ে কোনো তথ্য না আসে তাহলে জোটের আরেক প্রার্থী এনসিপির যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুমকে বিজয়ী ঘোষণা করে গেজেট প্রকাশ করবে ইসি।

আজ সোমবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের নিজ দপ্তরে গণমাধ্যম কর্মীদের এসব তথ্য জানান নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ।

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে মনিরা শারমিনকে মনোনয়ন দিয়েছিল জামায়াত জোট। কিন্তু রাষ্ট্রায়ত্ত কৃষি ব্যাংক হতে চাকরি ছাড়ার তিন বছর না হওয়ায় আইন অনুযায়ী তাঁর মনোনয়ন বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা। পরে তিনি আপিল করেন ইসিতে। সেখানেও রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্ত বহাল থাকে। পরবর্তীতে ইসির সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন মনিরা শারমিন। তবে এখনো হাইকোর্ট তাঁর ব্যাপারে কোনো সিদ্ধান্ত দেয়নি।

এর আগে গত ২১ এপ্রিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় বিকেল ৪টার (১৯ মিনিট পরে) পর মনোনয়নপত্র জমা দিয়েছিলেন নুসরাত তাবাসসুম। কিন্তু তা গ্রহণ করেননি রিটার্নিং কর্মকর্তা। পরে হাইকোর্টের নির্দেশনা পেয়ে নুসরাতের মনোনয়ন গ্রহণ করে ইসি। যাচাই-বাছাই শেষে নুসরাতের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। এরই মধ্যে তাঁকে বৈধ প্রার্থী ঘোষণা করে ইসি। এখন তাঁর গেজেট প্রকাশ বাকি।

এদিকে গতকাল রোববার মনিরা শারমিন ইসিকে একটি চিঠি দেয়। যেখানে তিনি তাঁর দায়েরকৃত মামলাটির শুনানি না হওয়া পর্যন্ত নারী আসনের অন্য প্রার্থীর যেন গেজেট না হয় সে অনুরোধ জানান।

এই বিষয়ে জানতে চাইলে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, ‘আদালতের কোনো তথ্য এখন পর্যন্ত আমরা পাই নাই। মনিরা শারমিনের চিঠিতে তো কিছু যায় আসে না। আমরা আজকে (সোমবার) সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করব। এর মধ্যে যদি তাঁর বিষয়ে কোনো তথ্য না আসে তাহলে আমরা নুসরাত তাবাসসুমের নামে গেজেট প্রকাশ করব।’

তিনি আরও বলেন, ‘মনিরা শারমিন চিঠিতে কোনো কজলিস্ট উল্লেখ করেননি। কখন শুনানি হবে, আজকে হবে নাকি পরশু হবে কিছুই জানাননি। তাহলে আমরা কতক্ষণ অপেক্ষা করতে পারি? তারপরও আমরা সন্ধ্যা পর্যন্ত দেখব। এরপর সিদ্ধান্ত নেব।’

গেজেট প্রকাশের পর মনিরার বিষয়ে যদি আদালত কোনো আদেশ দেয় তাহলে ইসি কি সিদ্ধান্ত নেবে জানতে চাইলে রহমানেল মাছউদ বলেন, ‘মনিরা শারমিন যদি আদালতের আদেশ আনতে পারেন তাহলে আমরা সেটা দেখব। আদেশ হলে আমরা কোনো আপিল করব না। সে যদি আদেশ নিয়ে আসে, তাহলে আমরা তাঁরটাই ক্যারি আউট করব। কিন্তু গতকাল পর্যন্ত উনি আসেন নাই, আজকে এখন পর্যন্ত আসেননি। তাই সন্ধ্যার মধ্যে না এলে আমরা ঘোষণা দিয়ে দেব।’

আমাদের ফেইসবুক পেইজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ