1. admin@bangladeshkontho.com : admin :
  2. gaziarifurrahaman46@gmail.com : Gazi Arif : Gazi Arif
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা-উপজেলা, বিশ্ববিদ্যালয় ও সরকারি কলেজ পর্যায়ে প্রতিনিধি আবশ্যক।  যোগাযোগ :01719-480910
সংবাদ শিরোনাম :
নলছিটি বন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন মিরাজ হাসান প্রিন্স রাষ্ট্রীয় শোকের দিন বরিশাল জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার কার্যালয়ে উড়েনি জাতীয় পতাকা কিছুটা বেড়েছে ফার্মের মুরগির দাম জুলাই গণহত্যার বিচার দাবিতে রংপুরে কফিন মিছিল বন্যায় মানুষ কষ্ট করছে আর মন্ত্রীরা বিদেশ ভ্রমণ করছেন: হাসনাত আবদুল্লাহ বক্তব্যের জন্য শিক্ষামন্ত্রীর দুঃখপ্রকাশ, বললেন—ফিজিকস পরীক্ষা আবারও নেওয়া হবে সংসদে শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ বন্যা-পাহাড় ধস: সাত জেলায় প্রাণহানি ৫৪, ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ স্বৈরাচারমুক্ত দেশ গড়তে মুক্তিযুদ্ধের মতো ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবেঃ প্রধানমন্ত্রী সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

ওসমান হাদি হত্যার বিচার দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
  • ৭০ ০ বার সংবাদটি পরেছে
বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) মানববন্ধন। ছবি: দখিনের কথা। 
নিজস্ব প্রতিবেদক, বরিশাল // ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদি হত্যার বিচারের দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) মানববন্ধন ও বিক্ষোভ-মিছিল হয়েছে।

আজ বৃহস্পতিবার (৭ মে) দুপুরে বিশ্ববিদ্যালয়ের সামনে প্রথমে মানববন্ধন ও পরে বিক্ষোভ-মিছিল হয়।

মানববন্ধন ও বিক্ষোভে মো. ফরহাদ হোসাইনের সঞ্চালনায় বক্তব্য দেন ওসমান বিন হাদির বোন মাসুমা হাদি, মো. বেলাল, আল ইমরান, ইফতেখার সায়েম প্রমুখ।

বক্তারা বলেন, হাদি হত্যাকাণ্ডের দীর্ঘ সময় পার হলেও তদন্তে দৃশ্যমান অগ্রগতি নেই। প্রকৃত অপরাধীদের গ্রেপ্তারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিষ্ক্রিয়তা রয়েছে বলেও অভিযোগ করেন তাঁরা। দ্রুত বিচার নিশ্চিত না হলে আরও বড় অস্থিরতা সৃষ্টি হতে পারে বলেও হুঁশিয়ারি দেন বক্তারা। তাঁরা বলেন, বিচার না হলে আবারও বাংলার মানুষ রাজপথে নামবে।

এ সময় ইনকিলাব মঞ্চের সদস্যসচিব ইফতেখার সায়েম বলেন, আধিপত্যবাদবিরোধী নেতা হাদিকে দিনদুপুরে গুলি করে হত্যা করে খুনিরা ভারতে পালিয়ে গেছে। হাদিকে ভালোবেসে তাঁর জানাজায় হাজার হাজার লোক হয়েছিল, যা বলে দেয়—মানুষ বিচার চায়। কিন্তু সেই বিচার আজও হয়নি।

মানববন্ধনে হাদির বোন মাসুমা হাদি বলেন, ‘আমরা আজ এখানে কাঁদতে আসিনি, বিচারের দাবিতে এসেছি। বিচার নিয়েই ঘরে ফিরব।’

আমাদের ফেইসবুক পেইজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ