1. admin@bangladeshkontho.com : admin :
  2. gaziarifurrahaman46@gmail.com : Gazi Arif : Gazi Arif
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা-উপজেলা, বিশ্ববিদ্যালয় ও সরকারি কলেজ পর্যায়ে প্রতিনিধি আবশ্যক।  যোগাযোগ :01719-480910
সংবাদ শিরোনাম :
নলছিটি বন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন মিরাজ হাসান প্রিন্স রাষ্ট্রীয় শোকের দিন বরিশাল জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার কার্যালয়ে উড়েনি জাতীয় পতাকা কিছুটা বেড়েছে ফার্মের মুরগির দাম জুলাই গণহত্যার বিচার দাবিতে রংপুরে কফিন মিছিল বন্যায় মানুষ কষ্ট করছে আর মন্ত্রীরা বিদেশ ভ্রমণ করছেন: হাসনাত আবদুল্লাহ বক্তব্যের জন্য শিক্ষামন্ত্রীর দুঃখপ্রকাশ, বললেন—ফিজিকস পরীক্ষা আবারও নেওয়া হবে সংসদে শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ বন্যা-পাহাড় ধস: সাত জেলায় প্রাণহানি ৫৪, ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ স্বৈরাচারমুক্ত দেশ গড়তে মুক্তিযুদ্ধের মতো ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবেঃ প্রধানমন্ত্রী সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

ভোলায় কোস্ট গার্ডের অভিযানে আগ্নেয়াস্ত্র ও কার্তুজ জব্দ

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
  • ৯০ ০ বার সংবাদটি পরেছে
কোস্ট গার্ডের অভিযানে জব্দ আগ্নেয়াস্ত্র ও কার্তুজ। ছবি: দখিনের কথা। 
ভোলা প্রতিনিধি // ভোলার দৌলতখানে অভিযান চালিয়ে দেশীয় আগ্নেয়াস্ত্র ও তাজা কার্তুজ জব্দ করেছে কোস্ট গার্ড। আজ বৃহস্পতিবার (৭ মে) দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

সাব্বির আলম বলেন, আজ ভোর ৪টায় দৌলতখান উপজেলার চরমদনপুরসংলগ্ন এলাকায় কোস্ট গার্ড ভোলা বেইস গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান চালায়। এ সময় ওই এলাকার চিহ্নিত সন্ত্রাসী মো. লোকমান মেম্বারের বাড়ি তল্লাশি করে একটি দেশীয় একনলা বন্দুক ও তিন রাউন্ড তাজা কার্তুজ জব্দ করা হয়। কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে আসামি পালিয়ে যাওয়ায় আটক করা সম্ভব হয়নি। কোস্ট গার্ড কর্মকর্তা আরও বলেন, ওই আসামিকে গত বছরের ২৫ এপ্রিল কোস্ট গার্ড অস্ত্রসহ আটক করেছিল এবং তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানা যায়। জব্দ করা অস্ত্র ও গোলাবারুদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলে জানান কোস্ট গার্ডের এ মিডিয়া কর্মকর্তা।

আমাদের ফেইসবুক পেইজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ