1. admin@bangladeshkontho.com : admin :
  2. gaziarifurrahaman46@gmail.com : Gazi Arif : Gazi Arif
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা-উপজেলা, বিশ্ববিদ্যালয় ও সরকারি কলেজ পর্যায়ে প্রতিনিধি আবশ্যক।  যোগাযোগ :01719-480910
সংবাদ শিরোনাম :
নলছিটি বন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন মিরাজ হাসান প্রিন্স রাষ্ট্রীয় শোকের দিন বরিশাল জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার কার্যালয়ে উড়েনি জাতীয় পতাকা কিছুটা বেড়েছে ফার্মের মুরগির দাম জুলাই গণহত্যার বিচার দাবিতে রংপুরে কফিন মিছিল বন্যায় মানুষ কষ্ট করছে আর মন্ত্রীরা বিদেশ ভ্রমণ করছেন: হাসনাত আবদুল্লাহ বক্তব্যের জন্য শিক্ষামন্ত্রীর দুঃখপ্রকাশ, বললেন—ফিজিকস পরীক্ষা আবারও নেওয়া হবে সংসদে শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ বন্যা-পাহাড় ধস: সাত জেলায় প্রাণহানি ৫৪, ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ স্বৈরাচারমুক্ত দেশ গড়তে মুক্তিযুদ্ধের মতো ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবেঃ প্রধানমন্ত্রী সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

সাতলা ময়না শিশুপার্কের আড়ালে কী চলছে?

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
  • ১২৭ ০ বার সংবাদটি পরেছে
  • এলাকাজুড়ে চাঞ্চল্য

স্টাফ কোয়ার্টার //

বরিশালের উজিরপুর উপজেলা-এর সাতলা এলাকায় অবস্থিত ময়না শিশুপার্ক-কে ঘিরে স্থানীয়দের মধ্যে বাড়ছে আলোচনা-সমালোচনা। পার্কের অভ্যন্তরে ছোট ছোট কক্ষ ঘণ্টাভিত্তিক ভাড়া দেওয়ার অভিযোগ উঠেছে। এ নিয়ে এলাকায় দেখা দিয়েছে উদ্বেগ ও ক্ষোভ।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, পার্কের কয়েকটি কক্ষ নির্দিষ্ট সময়ের জন্য ভাড়া দেওয়া হয়। অভিযোগ রয়েছে, এসব কক্ষ ব্যবহারের ক্ষেত্রে পর্যাপ্ত তদারকি কিংবা বয়স যাচাইয়ের কার্যকর কোনো ব্যবস্থা নেই। ফলে অপ্রাপ্তবয়স্কদের নিরাপত্তা ও সামাজিক পরিবেশ নিয়ে প্রশ্ন তুলছেন স্থানীয় সচেতন মহল।

 

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক বাসিন্দা জানান, একটি শিশুপার্ক পরিবার ও শিশুদের বিনোদনের নিরাপদ স্থান হওয়ার কথা থাকলেও বর্তমানে সেখানে ভিন্নধর্মী কার্যক্রম পরিচালনার অভিযোগ উঠছে। বিষয়টি নিয়ে অভিভাবকদের মধ্যেও উদ্বেগ বাড়ছে।

 

এদিকে পার্কটির মালিক আক্তার বিশ্বাসকে ঘিরেও এলাকায় নানা আলোচনা রয়েছে। স্থানীয়দের একটি অংশের অভিযোগ, ব্যক্তিগত জীবনে তিনি এক নারীকে জোরপূর্বক বিয়ে এবং পরবর্তীতে নির্যাতনের ঘটনায় জড়িত ছিলেন। অভিযোগকারীদের দাবি, নির্যাতনের শিকার ওই নারী নিরাপত্তাহীনতায় এলাকা ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হয়েছেন।

 

স্থানীয় সচেতন নাগরিকরা বলছেন, বিষয়টি শুধু একটি পার্কের কার্যক্রমের মধ্যে সীমাবদ্ধ নয়; এটি সামাজিক দায়বদ্ধতা ও জননিরাপত্তার সঙ্গেও জড়িত। তাই পুরো বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

 

এ বিষয়ে জানতে মালিক আক্তার বিশ্বাসের মুঠো ফোনে একাধিক বার কল করা হলেও তিনি রিসিভ করন নাই।

স্থানীয়রা প্রশাসনের নিয়মিত নজরদারি ও দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।

আমাদের ফেইসবুক পেইজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ