1. admin@bangladeshkontho.com : admin :
  2. gaziarifurrahaman46@gmail.com : Gazi Arif : Gazi Arif
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা-উপজেলা, বিশ্ববিদ্যালয় ও সরকারি কলেজ পর্যায়ে প্রতিনিধি আবশ্যক।  যোগাযোগ :01719-480910
সংবাদ শিরোনাম :
নলছিটি বন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন মিরাজ হাসান প্রিন্স রাষ্ট্রীয় শোকের দিন বরিশাল জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার কার্যালয়ে উড়েনি জাতীয় পতাকা কিছুটা বেড়েছে ফার্মের মুরগির দাম জুলাই গণহত্যার বিচার দাবিতে রংপুরে কফিন মিছিল বন্যায় মানুষ কষ্ট করছে আর মন্ত্রীরা বিদেশ ভ্রমণ করছেন: হাসনাত আবদুল্লাহ বক্তব্যের জন্য শিক্ষামন্ত্রীর দুঃখপ্রকাশ, বললেন—ফিজিকস পরীক্ষা আবারও নেওয়া হবে সংসদে শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ বন্যা-পাহাড় ধস: সাত জেলায় প্রাণহানি ৫৪, ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ স্বৈরাচারমুক্ত দেশ গড়তে মুক্তিযুদ্ধের মতো ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবেঃ প্রধানমন্ত্রী সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

বিসিবির বরিশাল জেলা কাউন্সিলর নির্বাচিত মঈনুদ্দীন রুবেলকে সংবর্ধনা

  • আপডেট সময় : বুধবার, ২৭ মে, ২০২৬
  • ১১৩ ০ বার সংবাদটি পরেছে
  • বরিশাল স্টেডিয়ামে ক্রীড়াঙ্গনের উচ্ছ্বাস।

  • সংবর্ধনা জানাতে মানুষের উপচেপড়া ঢল ।

নিউজ ডেস্ক ।। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-এর বরিশাল জেলা কাউন্সিলর হিসেবে নির্বাচিত হওয়ায় ক্রীড়াঙ্গনের পরিচিত মুখ ও সংগঠক মোহাম্মদ মঈনুদ্দীন রুবেলকে বরিশাল জেলা স্টেডিয়ামে সংবর্ধনা প্রদান করা হয়েছে। এ উপলক্ষে পুরো স্টেডিয়াম এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। অনুষ্ঠানস্থলে জেলার ক্রীড়া সংগঠক, সাবেক ও বর্তমান খেলোয়াড়, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ বিপুল সংখ্যক ক্রীড়াপ্রেমী মানুষের উপস্থিতিতে স্টেডিয়াম ছিল কানায় কানায় পূর্ণ।


সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষভাবে উপস্থিত ছিল অসংখ্য খুদে ক্রিকেটার। তাদের প্রাণবন্ত উপস্থিতি পুরো আয়োজনকে আরও প্রাণবন্ত ও আনন্দঘন করে তোলে। ছোট ছোট খেলোয়াড়দের হাতে ফুল ও শুভেচ্ছা বার্তা নিয়ে প্রিয় সংগঠককে বরণ করার দৃশ্য উপস্থিত সবাইকে মুগ্ধ করে।

এদিকে মঈনুদ্দীন রুবেলকে বরণ করে নিতে শহরের বিভিন্ন সড়কে ব্যাপক গাড়িবহর দেখা যায়। মোটরসাইকেল ও প্রাইভেটকারের দীর্ঘ বহর নিয়ে সমর্থকরা তাকে স্টেডিয়ামে নিয়ে আসেন। এসময় পুরো স্টেডিয়াম এলাকা ও আশপাশের সড়কে উৎসুক মানুষের ভিড় লক্ষ্য করা যায়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, মঈনুদ্দীন রুবেলের এ অর্জন শুধু তার ব্যক্তিগত সাফল্য নয়, বরং বরিশালের ক্রিকেট অঙ্গনের জন্য গর্বের বিষয়। দীর্ঘদিন ধরে তিনি জেলার ক্রিকেটের উন্নয়ন, নতুন খেলোয়াড় তৈরি এবং ক্রীড়া সংগঠক হিসেবে অত্যন্ত নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করে আসছেন। তার নেতৃত্বে বরিশালের ক্রিকেট আরও এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।

সংবর্ধনা অনুষ্ঠানে তাকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। বক্তারা আরও বলেন, নতুন প্রজন্মের ক্রিকেটারদের বিকাশ, প্রতিভা অন্বেষণ এবং জেলার ক্রিকেট কাঠামোকে আরও শক্তিশালী করতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।

নিজ বক্তব্যে মঈনুদ্দীন রুবেল সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “বরিশালের ক্রিকেটকে জাতীয় পর্যায়ে আরও সুসংগঠিত ও প্রতিযোগিতামূলক অবস্থানে নিতে আমি সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে কাজ করে যাব।”
অনুষ্ঠান শেষে তার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও উত্তরোত্তর সফলতা কামনা করা হয়।

আমাদের ফেইসবুক পেইজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ