1. admin@bangladeshkontho.com : admin :
  2. gaziarifurrahaman46@gmail.com : Gazi Arif : Gazi Arif
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা-উপজেলা, বিশ্ববিদ্যালয় ও সরকারি কলেজ পর্যায়ে প্রতিনিধি আবশ্যক।  যোগাযোগ :01719-480910
সংবাদ শিরোনাম :
বসতভিটা দখলের বিরোধে গৃহবধূকে পিটিয়ে জখমের অভিযোগ কুয়াকাটায় বিএসএসএফের বর্ষপূর্তি, সাংবাদিকদের মিলনমেলা ও সম্মাননা গ্রিন কার্ডের স্পনসরশিপ: একটি স্বাক্ষরের দীর্ঘমেয়াদি আর্থিক দায় বরিশাল জাতীয়তাবাদী ক্রীড়াদলের সদস্য সচিব মঈনুদ্দীন রুবেল কাউনিয়ায় প্রবাসীর স্ত্রীর ঘরের তালা ভেঙে মালামাল লুটের অভিযোগ নলছিটি বন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন মিরাজ হাসান প্রিন্স রাষ্ট্রীয় শোকের দিন বরিশাল জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার কার্যালয়ে উড়েনি জাতীয় পতাকা কিছুটা বেড়েছে ফার্মের মুরগির দাম জুলাই গণহত্যার বিচার দাবিতে রংপুরে কফিন মিছিল বন্যায় মানুষ কষ্ট করছে আর মন্ত্রীরা বিদেশ ভ্রমণ করছেন: হাসনাত আবদুল্লাহ

শিশুকে হত্যা করে পালানোর সময় মা আটক

  • আপডেট সময় : রবিবার, ২৮ জুন, ২০২৬
  • ১৩১ ০ বার সংবাদটি পরেছে
শিশু হত্যার অভিযোগে আটক মা। ছবি: দখিনের কথা।

প্রতিবেদক, জামালপুর ।। জামালপুরের মেলান্দহ উপজেলায় আট মাসের শিশুকে গলা টিপে হত্যার পর মরদেহ পুকুরে ফেলে পালানোর সময় মা শ্রাবন্তী আক্তারকে হাতেনাতে আটক করেছে এলাকাবাসী। পরে তাকে পুলিশের হাতে তুলে দেয়া হয়েছে।

রোববার (২৮ জুন) ভোরে মেলান্দহ উপজেলার চরবানিপাকুরিয়া ইউনিয়নের  ভাবকি এলাকায় নির্মম এই ঘটনা ঘটেছে। নিহত শিশুটির ভাবকী এলাকার হুমায়ূন আহমেদ।

স্থানীয়রা জানান, প্রায় দুই বছর আগে পারিবারিকভাবে হুমায়ূন আহমেদের সঙ্গে জামালপুর পৌর শহরের কম্পপুর এলাকার মমতাজ আলীর মেয়ে শ্রাবন্তী আক্তারের বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাদের মধ্যে দাম্পত্য জীবনে কলহ চলে আসছিল।


রোববার ভোরে স্বামী ঘুমিয়ে থাকা অবস্থায় শ্রাবন্তী শিশু শাওনকে নিয়ে ঘর থেকে বের হন। পরে তাকে গলা টিপে হত্যা করার পর বাড়ির পাশে পুকুরে মরদেহ ফেলে এলাকা ছেড়ে পালানোর চেষ্টা করেন। পরে দ্রুত বাড়ি থেকে ভাবকি বাজারে পৌঁছালে এলাকাবাসী নিরাপত্তাকর্মীদের সন্দেহ হয়। জিজ্ঞাসাবাদের পর তাকে বাড়িতে ফিরে যেতে বলা হয়। সে বাড়িতে না  গিয়ে এক অটোরিকশাচালকের বাড়িতে গিয়ে অটোরিকশা ভাড়া করার চেষ্টা করেন। এতে স্থানীয়দের সন্দেহ হলে তাকে আটক করে বাড়িতে নিয়ে আসা হয়।
বাড়িতে আসার পর তার সন্তানকে না পেয়ে খোঁজাখুঁজির পর বাড়ির পাশে পুকুরে শিশুটির মরদেহ দেখতে পান এলাকাবাসী। পরে স্থানীয়রা শ্রাবন্তীকে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে মেলান্দহ থানার পুলিশকে খবর দেন।  পুলিশ এসে তাকে গ্রেফতার করেন।

শিশুর হুমায়ুন বলেন, ‘রাতে আমার মা বাচ্চা তুলে মালটা খাওয়াছে। এই নিয়ে রাগারাগি করেছে। কেন বাচ্চাকে ঘুম থেকে তুলল। এই জিদে এ ঘটনা ঘটিয়েছে। তার সাথে নান্দিনার এক ছেলে মোবাইলে কথা বলতো। এর আগেও কয়েকবার বাড়িতে চলে গিয়েছে। সালিশ হয়েছে। নিজের সন্তানকেই ঠিকমতো দেখতো না।’


মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুর রহমান বলেন, খবর পেয়ে অভিযুক্ত শ্রাবন্তী আক্তারকে আটক করে থানায় আনা হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, তিনি শিশুটিকে হত্যা করে পালানোর চেষ্টা করেছিলেন। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ঘটনার কারণ জানতে। শিশুর বাবা এই ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন। প্রাথমিকভাবে পারিবারিক বনিবনা না হওয়ায় এ ঘটনা ঘটেছে বলে ধারনা করা হচ্ছে।

আমাদের ফেইসবুক পেইজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ