1. admin@bangladeshkontho.com : admin :
  2. gaziarifurrahaman46@gmail.com : Gazi Arif : Gazi Arif
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা-উপজেলা, বিশ্ববিদ্যালয় ও সরকারি কলেজ পর্যায়ে প্রতিনিধি আবশ্যক।  যোগাযোগ :01719-480910
সংবাদ শিরোনাম :
বসতভিটা দখলের বিরোধে গৃহবধূকে পিটিয়ে জখমের অভিযোগ কুয়াকাটায় বিএসএসএফের বর্ষপূর্তি, সাংবাদিকদের মিলনমেলা ও সম্মাননা গ্রিন কার্ডের স্পনসরশিপ: একটি স্বাক্ষরের দীর্ঘমেয়াদি আর্থিক দায় বরিশাল জাতীয়তাবাদী ক্রীড়াদলের সদস্য সচিব মঈনুদ্দীন রুবেল কাউনিয়ায় প্রবাসীর স্ত্রীর ঘরের তালা ভেঙে মালামাল লুটের অভিযোগ নলছিটি বন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন মিরাজ হাসান প্রিন্স রাষ্ট্রীয় শোকের দিন বরিশাল জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার কার্যালয়ে উড়েনি জাতীয় পতাকা কিছুটা বেড়েছে ফার্মের মুরগির দাম জুলাই গণহত্যার বিচার দাবিতে রংপুরে কফিন মিছিল বন্যায় মানুষ কষ্ট করছে আর মন্ত্রীরা বিদেশ ভ্রমণ করছেন: হাসনাত আবদুল্লাহ

নেশার টাকা না পেয়ে নাতির হাতে দাদি খুন, আহত দাদা হাসপাতালে

  • আপডেট সময় : বুধবার, ১ জুলাই, ২০২৬
  • ৯৪ ০ বার সংবাদটি পরেছে
গাইবান্ধা প্রতিনিধি ।। গাইবান্ধার সাঘাটা উপজেলায় নাতির ছুরিকাঘাতে দাদি ফিরোজা বেগম (৬০) নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর স্বামী আব্দুল করিম (৭০) গুরুতর আহত হয়েছেন। আজ বুধবার দুপুরে উপজেলার খামার পবন তাইড় গ্রামে এ ঘটনা ঘটে। আহত আব্দুল করিমকে প্রথমে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়, পরে অবস্থার অবনতি হলে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, নাতি শাকিল মিয়া (৩২) নেশার জন্য ফিরোজা বেগমের কাছে টাকা চান। টাকা না পেয়ে তিনি ছুরি দিয়ে ফিরোজা বেগমকে আঘাত করেন। আব্দুল করিম ঠেকাতে গেলে তাঁকেও ছুরি দিয়ে আঘাত করা হয়।

ঘটনাস্থলেই ফিরোজা বেগম মারা যান। গুরুতর আহত আব্দুল করিমকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

এলাকাবাসী শাকিল মিয়াকে আটক করে পুলিশে খবর দেন। পরে সাঘাটা থানার পুলিশ তাঁকে থানা হেফাজতে নেয়।

সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুর আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি স্থানীয় বাসিন্দাদের বরাতে বলেন, নেশার টাকার দাবি পূরণ না হওয়ায় এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে। ঘটনা তদন্ত করা হচ্ছে। অভিযুক্ত ব্যক্তি থানায় আটক আছেন। পরে আরও বিস্তারিত জানানো হবে।

আমাদের ফেইসবুক পেইজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ