1. admin@bangladeshkontho.com : admin :
  2. gaziarifurrahaman46@gmail.com : Gazi Arif : Gazi Arif
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা-উপজেলা, বিশ্ববিদ্যালয় ও সরকারি কলেজ পর্যায়ে প্রতিনিধি আবশ্যক।  যোগাযোগ :01719-480910
সংবাদ শিরোনাম :
নলছিটি বন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন মিরাজ হাসান প্রিন্স রাষ্ট্রীয় শোকের দিন বরিশাল জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার কার্যালয়ে উড়েনি জাতীয় পতাকা কিছুটা বেড়েছে ফার্মের মুরগির দাম জুলাই গণহত্যার বিচার দাবিতে রংপুরে কফিন মিছিল বন্যায় মানুষ কষ্ট করছে আর মন্ত্রীরা বিদেশ ভ্রমণ করছেন: হাসনাত আবদুল্লাহ বক্তব্যের জন্য শিক্ষামন্ত্রীর দুঃখপ্রকাশ, বললেন—ফিজিকস পরীক্ষা আবারও নেওয়া হবে সংসদে শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ বন্যা-পাহাড় ধস: সাত জেলায় প্রাণহানি ৫৪, ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ স্বৈরাচারমুক্ত দেশ গড়তে মুক্তিযুদ্ধের মতো ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবেঃ প্রধানমন্ত্রী সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

ইতালি প্রবাসী পরিচয়ে প্রেম, লঞ্চে ধর্ষণ করে পালাল যুবক

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬
  • ৩০ ০ বার সংবাদটি পরেছে
নিজস্ব প্রতিবেদক ।। ইতালি প্রবাসী পরিচয়ে মোবাইল ফোনে প্রেমের ফাঁদে ফেলে এক নারীর (৩৫) সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন প্রতারক শান্ত। পরে বিয়ের প্রলোভন দেখিয়ে বাড়িতে ফেরার কথা বলে ওই নারীকে লঞ্চের কেবিনে রাতভর ধর্ষণ করা হয়। ধর্ষণের পর কৌশলে অচেতন করে নারীকে থানার সামনে ফেলে পালিয়ে গেছে যুবক।
বরিশালের মুলাদী থানার সামনে থেকে সকালে অচেতন অবস্থায় নারীটিকে উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকাল ৭টায় মুলাদী থানার সামনে নারীটিকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। পরে সংবাদ পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে। প্রাথমিক চিকিৎসার মাধ্যমে সুস্থ করার পর ওই নারীর স্বীকারোক্তিতে বেরিয়ে আসে চাঞ্চল্যকর প্রতারণার গল্প।
তিনি জানান, গত প্রায় ২ মাস আগে মোবাইল ফোনের মাধ্যমে শান্ত নামের এক যুবকের সঙ্গে তার পরিচয় হয়। শান্ত নিজেকে মাদারীপুরের বাসিন্দা এবং একজন ইতালি প্রবাসী বলে দাবি করে। একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।
গত মঙ্গলবার শান্ত তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে ঢাকায় ডেকে আনে। পরে ঢাকা থেকে মাদারীপুর যাওয়ার কথা বলে বরিশালের মুলাদীগামী একটি লঞ্চের কেবিন ভাড়া নেয়। তারপর রাতভর ওই নারীকে একাধিকবার ধর্ষণ করে শান্ত।
সকালে লঞ্চটি মুলাদী পূর্ববাজার ঘাটে পৌঁছলে শান্ত তাকে চেতনানাশক ওষুধ খাইয়ে দেয়। এতে নারীটি অচেতন হয়ে পড়লে তাকে ভ্যানে তুলে দিয়ে চালককে মুলাদী থানার সামনে পাঠিয়ে দেয়। পরে নারীর মোবাইল, টাকা ও মালপত্র নিয়ে পালিয়ে যায় ওই প্রতারক।
থানা পুলিশ জানায়, ভুক্তভোগী নারী প্রতারণার শিকার হয়েছেন। তার পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।
মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মো. সোহেল রানা বলেন, মোবাইলে প্রতারণার শিকার নারী তালাকপ্রাপ্ত। তিনি গাজীপুরে একটি পোশাক কারখানায় কাজ করতেন। ঘটনার সঙ্গে জড়িত প্রতারক শান্তকে করে আটকের চেষ্টা চলছে।

আমাদের ফেইসবুক পেইজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ