1. admin@bangladeshkontho.com : admin :
  2. gaziarifurrahaman46@gmail.com : Gazi Arif : Gazi Arif
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা-উপজেলা, বিশ্ববিদ্যালয় ও সরকারি কলেজ পর্যায়ে প্রতিনিধি আবশ্যক।  যোগাযোগ :01719-480910
সংবাদ শিরোনাম :
বসতভিটা দখলের বিরোধে গৃহবধূকে পিটিয়ে জখমের অভিযোগ কুয়াকাটায় বিএসএসএফের বর্ষপূর্তি, সাংবাদিকদের মিলনমেলা ও সম্মাননা গ্রিন কার্ডের স্পনসরশিপ: একটি স্বাক্ষরের দীর্ঘমেয়াদি আর্থিক দায় বরিশাল জাতীয়তাবাদী ক্রীড়াদলের সদস্য সচিব মঈনুদ্দীন রুবেল কাউনিয়ায় প্রবাসীর স্ত্রীর ঘরের তালা ভেঙে মালামাল লুটের অভিযোগ নলছিটি বন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন মিরাজ হাসান প্রিন্স রাষ্ট্রীয় শোকের দিন বরিশাল জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার কার্যালয়ে উড়েনি জাতীয় পতাকা কিছুটা বেড়েছে ফার্মের মুরগির দাম জুলাই গণহত্যার বিচার দাবিতে রংপুরে কফিন মিছিল বন্যায় মানুষ কষ্ট করছে আর মন্ত্রীরা বিদেশ ভ্রমণ করছেন: হাসনাত আবদুল্লাহ

ডাম্প ট্রাকের চাপায় মসজিদের খাদেম নিহত

  • আপডেট সময় : শুক্রবার, ৩ জুলাই, ২০২৬
  • ৫২ ০ বার সংবাদটি পরেছে

গাইবান্ধা প্রতিনিধি।। গাইবান্ধা পৌরসভার একটি দ্রুতগতির ময়লাবাহী ডাম্প ট্রাকের চাপায় পিষ্ট হয়ে মাসুদ মিয়া (২৭) নামে এক মসজিদের খাদেম নিহত হয়েছেন। শুক্রবার (৩ জুলাই) দুপুরে মোটরসাইকেলযোগে মসজিদে যাওয়ার পথে শহরের পশ্চিমপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাসুদ মিয়া গাইবান্ধা পৌর শহরের জুম্মাপাড়া এলাকার বাদশা মিয়ার ছেলে। তিনি গাইবান্ধা সদর উপজেলার মডেল মসজিদে খাদেম হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, মাসুদ মিয়া জুম্মাপাড়া থেকে মোটরসাইকেলে করে সদর উপজেলার মডেল মসজিদের দিকে যাচ্ছিলেন। বাসস্ট্যান্ড হয়ে সংযোগ সড়ক দিয়ে সাদুল্লাপুর সড়কে ওঠার সময় শহরমুখী একটি দ্রুতগতির পৌরসভার ময়লাবাহী ডাম্প ট্রাক তার মোটরসাইকেলে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি ট্রাকের চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।

দুর্ঘটনার খবর পেয়ে গাইবান্ধা সদর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ট্রাকের চালককে আটক করা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে গাইবান্ধা জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এখনো পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

আমাদের ফেইসবুক পেইজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ