1. admin@bangladeshkontho.com : admin :
  2. gaziarifurrahaman46@gmail.com : Gazi Arif : Gazi Arif
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা-উপজেলা, বিশ্ববিদ্যালয় ও সরকারি কলেজ পর্যায়ে প্রতিনিধি আবশ্যক।  যোগাযোগ :01719-480910
সংবাদ শিরোনাম :
বসতভিটা দখলের বিরোধে গৃহবধূকে পিটিয়ে জখমের অভিযোগ কুয়াকাটায় বিএসএসএফের বর্ষপূর্তি, সাংবাদিকদের মিলনমেলা ও সম্মাননা গ্রিন কার্ডের স্পনসরশিপ: একটি স্বাক্ষরের দীর্ঘমেয়াদি আর্থিক দায় বরিশাল জাতীয়তাবাদী ক্রীড়াদলের সদস্য সচিব মঈনুদ্দীন রুবেল কাউনিয়ায় প্রবাসীর স্ত্রীর ঘরের তালা ভেঙে মালামাল লুটের অভিযোগ নলছিটি বন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন মিরাজ হাসান প্রিন্স রাষ্ট্রীয় শোকের দিন বরিশাল জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার কার্যালয়ে উড়েনি জাতীয় পতাকা কিছুটা বেড়েছে ফার্মের মুরগির দাম জুলাই গণহত্যার বিচার দাবিতে রংপুরে কফিন মিছিল বন্যায় মানুষ কষ্ট করছে আর মন্ত্রীরা বিদেশ ভ্রমণ করছেন: হাসনাত আবদুল্লাহ

শিবচরে কাভার্ড ভ্যানের ধাক্কায় চাচি-ভাতিজির মৃত্যু, আহত ৫

  • আপডেট সময় : শুক্রবার, ৩ জুলাই, ২০২৬
  • ৮৬ ০ বার সংবাদটি পরেছে
শিবচর (মাদারীপুর) প্রতিনিধি ।। মাদারীপুর জেলার শিবচরে বেপরোয়া গতিতে আসা একটি কাভার্ডভ্যানের সঙ্গে ব্যাটারি চালিত ভ্যানের সংঘর্ষে রিমি বেগম (৩৫) ও আয়শা আক্তার (৯) নামে দুইজনের মৃত্যু হয়েছে। নিহতরা সম্পর্কে চাচি-ভাতিজি। এ সময় আহত হয়েছেন আরও পাঁচজন। তাঁরা একটি বিয়ের দাওয়াতে যাচ্ছিলেন।

শুক্রবার (৩ জুলাই) দুপুরে উপজেলার দ্বিতীয়াখন্ড ইউনিয়নের মোড়লকান্দি এলাকায় দুর্ঘটনা ঘটে। নিহত আয়শা ওই এলাকার হারুন মাদবরের মেয়ে এবং রিমি বেগম খায়রুল মাদবরের স্ত্রী।

দুর্ঘটনায় আহতরা হলেন, ভ্যানচালক লিটন (১৯) ও নিহত আয়শার মা মাহিমা আক্তার (৩৫)। এ ছাড়া ভ্যানে থাকা আরও ৩ যাত্রী আহত হয়েছেন। তাঁরা সকলেই দ্বিতীয়াখন্ড ইউনিয়নের মাদবরকান্দি এলাকার বাসিন্দা। ভ্যানচালক লিটনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে ঢাকা মেডিকেলে প্রেরণ করা হয়েছে।

জানা গেছে, শুক্রবার দুপুরে পাশের গ্রামে এক আত্মীয়ের বাড়িতে দাওয়াত খেতে যাচ্ছিলেন তাঁরা। এ সময় দ্বিতীয়াখন্ড ইউনিয়নের মোড়লকান্দি মোড়ে এলে বিপরীত দিক থেকে বেপরোয়া গতিতে আসা একটি কাভার্ডভ্যানের সঙ্গে তাঁদের বহনকারী ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ভ্যানটি ছিটকে পড়ে গুরুতর আহত হন যাত্রীরা। পরে তাঁদের শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে রিমি ও আয়শাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল এবং হাসপাতালে পুলিশ সদস্য পাঠানো হয়েছে। কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেয়া হবে।’

আমাদের ফেইসবুক পেইজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ