1. admin@bangladeshkontho.com : admin :
  2. gaziarifurrahaman46@gmail.com : Gazi Arif : Gazi Arif
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা-উপজেলা, বিশ্ববিদ্যালয় ও সরকারি কলেজ পর্যায়ে প্রতিনিধি আবশ্যক।  যোগাযোগ :01719-480910
সংবাদ শিরোনাম :
বসতভিটা দখলের বিরোধে গৃহবধূকে পিটিয়ে জখমের অভিযোগ কুয়াকাটায় বিএসএসএফের বর্ষপূর্তি, সাংবাদিকদের মিলনমেলা ও সম্মাননা গ্রিন কার্ডের স্পনসরশিপ: একটি স্বাক্ষরের দীর্ঘমেয়াদি আর্থিক দায় বরিশাল জাতীয়তাবাদী ক্রীড়াদলের সদস্য সচিব মঈনুদ্দীন রুবেল কাউনিয়ায় প্রবাসীর স্ত্রীর ঘরের তালা ভেঙে মালামাল লুটের অভিযোগ নলছিটি বন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন মিরাজ হাসান প্রিন্স রাষ্ট্রীয় শোকের দিন বরিশাল জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার কার্যালয়ে উড়েনি জাতীয় পতাকা কিছুটা বেড়েছে ফার্মের মুরগির দাম জুলাই গণহত্যার বিচার দাবিতে রংপুরে কফিন মিছিল বন্যায় মানুষ কষ্ট করছে আর মন্ত্রীরা বিদেশ ভ্রমণ করছেন: হাসনাত আবদুল্লাহ

সন্ধ্যায় হাঁটতে বেরিয়েছিলেন, পরদিন পেঁপেখেত থেকে লাশ উদ্ধার

  • আপডেট সময় : শুক্রবার, ৩ জুলাই, ২০২৬
  • ৭৮ ০ বার সংবাদটি পরেছে

মানিকগঞ্জ প্রতিনিধি।। মানিকগঞ্জের সিংগাইরে পেঁপেখেত থেকে সামশুল (৪৭) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সামশুল উপজেলার ধল্লা ইউনিয়নের মেদুলিয়া গ্রামের বাসিন্দা এবং মৃত আমজাদ হোসেনের ছেলে। আজ শুক্রবার সকালে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় হাঁটতে বাড়ি থেকে বের হন সামশুল। এরপর রাতে তিনি আর বাড়ি ফেরেননি। আজ সকাল সাড়ে ৭টার দিকে স্থানীয় বাসিন্দারা সিদ্দিক মিয়ার পেঁপেখেতে তাঁর মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে। সামশুলের এর আগে দুবার মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছিল বলেও জানা গেছে।

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। মরদেহে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে।

আমাদের ফেইসবুক পেইজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ