
আবহাওয়া অফিসের তথ্য মতে, আজ ০৭ জুলাই মঙ্গলবার বেলা ১২ টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় ৪৫ দশমিক ৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বরিশাল বিভাগের কোথাও কোথায় অস্থায়ী, দমকা হাওয়া সহ মাঝারী – ভারী এবং অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।
আগামী ২ থেকে ৩ দিন এই আবহাওয়া অব্যহত থাকবে। এসময় নদী বন্দর গুলোতে ২ নম্বর এবং সমুদ্র বন্ধরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। তবে বৈরী আবহাওয়ায় এখন পর্যন্ত বরিশাল নদী বন্দর থেকে অভ্যন্তরীন সকল রুটে নৌযান চলাচল স্বাভাবিক রয়েছে।
Leave a Reply