বুধবার (৮ জুলাই) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, নতুন করে তিনজনের মৃত্যুর পর চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ২২ জনে। এর মধ্যে ১১ জন পুরুষ এবং ১১ জন নারী রয়েছেন।
গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া ২৫১ জন রোগীর তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, সবচেয়ে বেশি রোগী আক্রান্ত হয়েছেন ঢাকা বিভাগে। এই বিভাগে নতুন রোগী ভর্তি হয়েছেন ৭৬ জন। এ ছাড়া বরিশাল বিভাগে ৬৬ জন, খুলনা বিভাগে ৪০ জন এবং চট্টগ্রাম বিভাগে ৩৮ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
অন্য বিভাগগুলোর মধ্যে ময়মনসিংহে ১৫ জন, রাজশাহীতে ১২ জন, রংপুরে ২ জন এবং সিলেট বিভাগে ২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
স্বাস্থ্য অধিদফতরের হিসাব অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন মোট ৭ হাজার ৫৫৭ জন।
জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, বর্ষা মৌসুম চলায় ডেঙ্গুর প্রকোপ সামনে আরও বাড়ার আশঙ্কা রয়েছে। এডিস মশার প্রজননস্থল ধ্বংস করা এবং বাসাবাড়ির চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি জ্বর হলে দ্রুত ডেঙ্গু পরীক্ষা করার পরামর্শ দিয়েছেন তারা।
Leave a Reply