1. admin@bangladeshkontho.com : admin :
  2. gaziarifurrahaman46@gmail.com : Gazi Arif : Gazi Arif
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা-উপজেলা, বিশ্ববিদ্যালয় ও সরকারি কলেজ পর্যায়ে প্রতিনিধি আবশ্যক।  যোগাযোগ :01719-480910
সংবাদ শিরোনাম :
নলছিটি বন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন মিরাজ হাসান প্রিন্স রাষ্ট্রীয় শোকের দিন বরিশাল জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার কার্যালয়ে উড়েনি জাতীয় পতাকা কিছুটা বেড়েছে ফার্মের মুরগির দাম জুলাই গণহত্যার বিচার দাবিতে রংপুরে কফিন মিছিল বন্যায় মানুষ কষ্ট করছে আর মন্ত্রীরা বিদেশ ভ্রমণ করছেন: হাসনাত আবদুল্লাহ বক্তব্যের জন্য শিক্ষামন্ত্রীর দুঃখপ্রকাশ, বললেন—ফিজিকস পরীক্ষা আবারও নেওয়া হবে সংসদে শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ বন্যা-পাহাড় ধস: সাত জেলায় প্রাণহানি ৫৪, ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ স্বৈরাচারমুক্ত দেশ গড়তে মুক্তিযুদ্ধের মতো ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবেঃ প্রধানমন্ত্রী সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

স্কাউট বরিশাল অঞ্চলের বিরুদ্ধে আনা অভিযোগ অসত্য, ভিত্তিহীন: তদন্ত কমিটি

  • আপডেট সময় : বুধবার, ৮ জুলাই, ২০২৬
  • ৩৩ ০ বার সংবাদটি পরেছে

নিউজ ডেস্ক ।। বাংলাদেশ স্কাউটস বরিশাল অঞ্চলের বিরুদ্ধে আনা অনিয়ম ও অভিযোগের কোনো সত্যতা পায়নি তদন্ত কমিটি। গত ২২ জুন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড বরিশালের চেয়ারম্যান এবং বাংলাদেশ স্কাউটস বরিশাল অঞ্চলের সভাপতি স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

বুধবার (৮ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড বরিশালের চেয়ারম্যান এবং বাংলাদেশ স্কাউটস বরিশাল অঞ্চলের সভাপতি প্রফেসর অধ্যাপক ইউনুস আলী।
চিঠিতে উল্লেখ করা হয় দীর্ঘদিন ধরে তদন্ত ও যাচাই-বাছাই শেষে অভিযোগগুলো সম্পূর্ণ ভিত্তিহীন ও অসত্য বলে প্রমাণিত হয়েছে।
স্কাউট বরিশাল কার্যালয় সূত্রে জানা গেছে, বরিশাল অঞ্চলের লিডার ট্রেইনার মো. রুহুল আমিন বরিশাল অঞ্চলের স্কাউট কার্যক্রম ও প্রশাসন নিয়ে বিভিন্ন প্রকার লিখিত অভিযোগ দিয়েছিলেন। বিষয়টি আমলে নিয়ে গত ১২ এপ্রিল ৩ সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়।
​মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড বরিশালের চেয়ারম্যান এবং বাংলাদেশ স্কাউটস বরিশাল অঞ্চলের সভাপতি প্রফেসর অধ্যাপক ইউনুস আলী জানান, তদন্ত কমিটি নিরপেক্ষ ও পুঙ্খানুপুঙ্খভাবে তাদের কার্যক্রম পরিচালনা করেছে। তদন্তের স্বার্থে কমিটি অভিযোগকারী মো. রুহুল আমিন এবং অভিযুক্ত ব্যক্তিবর্গসহ একাধিক সংশ্লিষ্ট ব্যক্তির মুখোমুখি সাক্ষাৎকার গ্রহণ করে এবং তাদের বিশদ লিখিত বক্তব্য রেকর্ড করে। এর পাশাপাশি বাংলাদেশ স্কাউটস বরিশাল অঞ্চলের প্রধান কার্যালয়ে রক্ষিত সমস্ত প্রশাসনিক নথিপত্র এবং অন্যান্য দালিলিক প্রমাণাদি গভীরভাবে পরীক্ষা-নিরীক্ষা করা হয়।
​তদন্ত কমিটির চূড়ান্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়, অভিযোগকারীর উত্থাপিত অভিযোগগুলোর সপক্ষে কোনো বাস্তব প্রমাণ বা দালিলিক ভিত্তি পাওয়া যায়নি। সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ায় সবার বক্তব্য পর্যালোচনা করেই এই প্রতিবেদন দাখিল করা হয়েছে।

আমাদের ফেইসবুক পেইজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ