1. admin@bangladeshkontho.com : admin :
  2. gaziarifurrahaman46@gmail.com : Gazi Arif : Gazi Arif
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা-উপজেলা, বিশ্ববিদ্যালয় ও সরকারি কলেজ পর্যায়ে প্রতিনিধি আবশ্যক।  যোগাযোগ :01719-480910
সংবাদ শিরোনাম :
বসতভিটা দখলের বিরোধে গৃহবধূকে পিটিয়ে জখমের অভিযোগ কুয়াকাটায় বিএসএসএফের বর্ষপূর্তি, সাংবাদিকদের মিলনমেলা ও সম্মাননা গ্রিন কার্ডের স্পনসরশিপ: একটি স্বাক্ষরের দীর্ঘমেয়াদি আর্থিক দায় বরিশাল জাতীয়তাবাদী ক্রীড়াদলের সদস্য সচিব মঈনুদ্দীন রুবেল কাউনিয়ায় প্রবাসীর স্ত্রীর ঘরের তালা ভেঙে মালামাল লুটের অভিযোগ নলছিটি বন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন মিরাজ হাসান প্রিন্স রাষ্ট্রীয় শোকের দিন বরিশাল জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার কার্যালয়ে উড়েনি জাতীয় পতাকা কিছুটা বেড়েছে ফার্মের মুরগির দাম জুলাই গণহত্যার বিচার দাবিতে রংপুরে কফিন মিছিল বন্যায় মানুষ কষ্ট করছে আর মন্ত্রীরা বিদেশ ভ্রমণ করছেন: হাসনাত আবদুল্লাহ

প্রধানমন্ত্রীর কর্মসূচিতে যাওয়ার পথে মেঘনায় ট্রলারডুবি

  • আপডেট সময় : সোমবার, ১৩ জুলাই, ২০২৬
  • ৬৭ ০ বার সংবাদটি পরেছে
ট্রলারডুবিতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। সবাইকে নিরাপদে উদ্ধার করা হয়/ছবি-ভিডিও থেকে নেওয়া।
নিউজ ডেস্ক ।। বরিশালে প্রধানমন্ত্রী তারেক রহমানের কর্মসূচিতে যাওয়ার পথে বিএনপির নেতাকর্মীদের বহনকারী একটি ট্রলার মেঘনা নদীতে ডুবে গেছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

সোমবার (১৩ জুলাই) সকাল ১০টার দিকে হিজলা উপজেলার বড়জালিয়া ইউনিয়নের মেঘনা নদীর বাউশিয়া অংশে এ ঘটনা ঘটে।

হিজলা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক খোকন দপ্তরি বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, বরিশাল নগরীতে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের বৃক্ষরোপণ ও বিএনপির সাংগঠনিক সভায় অংশ নিতে বিএনপি নেতাকর্মীরা লঞ্চযোগে বরিশালে রওয়ানা হন। পথে লঞ্চটি মেঘনা নদীর চরে আটকে যায়। এজন্য নেতাকর্মীরা ট্রলার ও বোটযোগে চরে আটকে যাওয়া লঞ্চ থেকে ফিরছিলেন। এসময় প্রায় ৩০ নেতাকর্মী নিয়ে একটি ট্রলার নদীর কিনারায় এসে ডুবে যায়।

বিএনপির এ নেতা আরও বলেন, ট্রলার ডুবে গেলেও বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি। নেতাকর্মীদের কেউ আহত, নিহত বা নিখোঁজ হননি। তাদের নিরাপদে উদ্ধার করা হয়েছে।

আমাদের ফেইসবুক পেইজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ