1. admin@bangladeshkontho.com : admin :
  2. gaziarifurrahaman46@gmail.com : Gazi Arif : Gazi Arif
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা-উপজেলা, বিশ্ববিদ্যালয় ও সরকারি কলেজ পর্যায়ে প্রতিনিধি আবশ্যক।  যোগাযোগ :01719-480910
সংবাদ শিরোনাম :
বসতভিটা দখলের বিরোধে গৃহবধূকে পিটিয়ে জখমের অভিযোগ কুয়াকাটায় বিএসএসএফের বর্ষপূর্তি, সাংবাদিকদের মিলনমেলা ও সম্মাননা গ্রিন কার্ডের স্পনসরশিপ: একটি স্বাক্ষরের দীর্ঘমেয়াদি আর্থিক দায় বরিশাল জাতীয়তাবাদী ক্রীড়াদলের সদস্য সচিব মঈনুদ্দীন রুবেল কাউনিয়ায় প্রবাসীর স্ত্রীর ঘরের তালা ভেঙে মালামাল লুটের অভিযোগ নলছিটি বন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন মিরাজ হাসান প্রিন্স রাষ্ট্রীয় শোকের দিন বরিশাল জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার কার্যালয়ে উড়েনি জাতীয় পতাকা কিছুটা বেড়েছে ফার্মের মুরগির দাম জুলাই গণহত্যার বিচার দাবিতে রংপুরে কফিন মিছিল বন্যায় মানুষ কষ্ট করছে আর মন্ত্রীরা বিদেশ ভ্রমণ করছেন: হাসনাত আবদুল্লাহ

যুক্তরাষ্ট্রের সঙ্গে সব যোগাযোগ স্থগিত করল ইরান

  • আপডেট সময় : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬
  • ১৬২ ০ বার সংবাদটি পরেছে

 অনলাইন  ডেস্ক ।। হরমুজ প্রণালি খুলে দিতে ডোনাল্ড ট্রাম্পের দেওয়া সময়সীমা শেষ হওয়ার আগেই যুক্তরাষ্ট্রের  সঙ্গে আলোচনার সব পথ বন্ধ করে দিয়েছে ইরান। ইরানি সংবাদমাধ্যম ‘তেহরান টাইমস’-এর এক প্রতিবেদনে জানানো হয়েছে, আমেরিকার সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষ সব কূটনৈতিক যোগাযোগ স্থগিত করেছে তেহরান।

প্রতিবেদনে বলা হয়, আমেরিকার সঙ্গে কূটনৈতিক যোগাযোগসহ সব ধরনের বার্তা আদান-প্রদান স্থগিত করা হয়েছে।

এমন এক সময়ে এই তথ্য সামনে এল, যার মাত্র কয়েক ঘণ্টা আগে ভয়াবহ হামলার ইঙ্গিত দিয়ে বার্তা দেন ডোনাল্ড ট্রাম্প। হরমুজ প্রণালি খুলতে ট্রাম্পের বেঁধে দেওয়া সময় শেষ হওয়ার ঠিক আগমুহূর্তে ‘ট্রুথ সোশ্যাল’-এ তিনি লিখেছেন, ‘আজ রাতে একটি পুরো সভ্যতার মৃত্যু হতে যাচ্ছে, যা আর কখনোই ফিরে আসবে না। আমি চাই না এমনটা হোক, কিন্তু সম্ভবত তা-ই হতে চলেছে।’

এরপরপরই ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) হুঁশিয়ার করে, যুক্তরাষ্ট্র ‘রেড লাইন’ অতিক্রম করলে মধ্যপ্রাচ্যের বাইরেও পাল্টা হামলা চলবে।

অবশ্য মঙ্গলবার সকালেও মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ইঙ্গিত দিয়েছিলেন যে ইরানের সঙ্গে আলোচনা চলছে। সংঘাতের একটি ভালো সমাধানের বিষয়ে আশাও প্রকাশ করেন তিনি।

সিএনএন এবং আল জাজিরার প্রতিবেদন বলছে, পাকিস্তান উভয় পক্ষের মধ্যে যোগাযোগ সচল রাখতে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। পাকিস্তানের একটি নিরাপত্তা সূত্র সিএনএনকে জানিয়েছে, দেশটির বেসামরিক ও সামরিক নেতৃত্ব একটি বড় ধরনের অগ্রগতি (ব্রেকথ্রু) নিয়ে কাজ করছে।

সূত্র: এনডিটিভি

আমাদের ফেইসবুক পেইজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ