1. admin@bangladeshkontho.com : admin :
  2. gaziarifurrahaman46@gmail.com : Gazi Arif : Gazi Arif
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা-উপজেলা, বিশ্ববিদ্যালয় ও সরকারি কলেজ পর্যায়ে প্রতিনিধি আবশ্যক।  যোগাযোগ :01719-480910
সংবাদ শিরোনাম :
বসতভিটা দখলের বিরোধে গৃহবধূকে পিটিয়ে জখমের অভিযোগ কুয়াকাটায় বিএসএসএফের বর্ষপূর্তি, সাংবাদিকদের মিলনমেলা ও সম্মাননা গ্রিন কার্ডের স্পনসরশিপ: একটি স্বাক্ষরের দীর্ঘমেয়াদি আর্থিক দায় বরিশাল জাতীয়তাবাদী ক্রীড়াদলের সদস্য সচিব মঈনুদ্দীন রুবেল কাউনিয়ায় প্রবাসীর স্ত্রীর ঘরের তালা ভেঙে মালামাল লুটের অভিযোগ নলছিটি বন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন মিরাজ হাসান প্রিন্স রাষ্ট্রীয় শোকের দিন বরিশাল জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার কার্যালয়ে উড়েনি জাতীয় পতাকা কিছুটা বেড়েছে ফার্মের মুরগির দাম জুলাই গণহত্যার বিচার দাবিতে রংপুরে কফিন মিছিল বন্যায় মানুষ কষ্ট করছে আর মন্ত্রীরা বিদেশ ভ্রমণ করছেন: হাসনাত আবদুল্লাহ

আরব সাগর থেকে বাংলাদেশিসহ ১৮ নাবিককে উদ্ধার করল পাকিস্তান নৌবাহিনী

  • আপডেট সময় : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
  • ১৩০ ০ বার সংবাদটি পরেছে

আন্তর্জাতিক ডেস্ক // উত্তর আরব সাগরে বিপদাপন্ন একটি বাণিজ্যিক জাহাজ থেকে বাংলাদেশিসহ ১৮ জন নাবিককে উদ্ধার করেছে পাকিস্তান নৌবাহিনী। শুক্রবার (১০ এপ্রিল) পাকিস্তান নৌবাহিনীর (পিএন) পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। আন্তর্জাতিক সংবাদসংস্থা রয়টার্স ও পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডনের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে

বিবৃতিতে বলা হয়, ‘এমভি গোল্ড অটাম’ নামের একটি বাণিজ্যিক জাহাজ থেকে জরুরি বিপদসংকেত পাওয়ার পর দ্রুত এই অভিযান চালানো হয়। জাহাজটি পাকিস্তানের উপকূল থেকে প্রায় ২০০ নটিক্যাল মাইল (৩৭০ কিলোমিটার) দূরে উত্তর আরব সাগরে অবস্থান করছিল।

এতে আরও বলা হয়, সে সময় ওই এলাকায় টহলরত পাকিস্তান নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘পিএনএস হুনাইন’-কে অবিলম্বে এমভি গোল্ড অটামকে সহায়তার নির্দেশ দেওয়া হয়। নৌবাহিনীর বিশেষ দল জাহাজটিতে গিয়ে আগুন নেভানো, জাহাজের ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ ও নাবিকদের প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা দেয়। পরে ১৮ জন নাবিককেই নিরাপদে উদ্ধার করা হয়।

উদ্ধার করা নাবিকদের মধ্যে বাংলাদেশ ছাড়াও চীন, মিয়ানমার, ভিয়েতনাম ও ইন্দোনেশিয়ার নাগরিক রয়েছেন। উদ্ধার করা নাবিকদের নিরাপদে করাচিতে নিয়ে আসা হয়েছে। সেখানে তাদের উন্নত চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে এবং পরে তাদের নিজ নিজ দেশে পাঠানোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানা গেছে।

আমাদের ফেইসবুক পেইজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ