1. admin@bangladeshkontho.com : admin :
  2. gaziarifurrahaman46@gmail.com : Gazi Arif : Gazi Arif
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা-উপজেলা, বিশ্ববিদ্যালয় ও সরকারি কলেজ পর্যায়ে প্রতিনিধি আবশ্যক।  যোগাযোগ :01719-480910
সংবাদ শিরোনাম :
বসতভিটা দখলের বিরোধে গৃহবধূকে পিটিয়ে জখমের অভিযোগ কুয়াকাটায় বিএসএসএফের বর্ষপূর্তি, সাংবাদিকদের মিলনমেলা ও সম্মাননা গ্রিন কার্ডের স্পনসরশিপ: একটি স্বাক্ষরের দীর্ঘমেয়াদি আর্থিক দায় বরিশাল জাতীয়তাবাদী ক্রীড়াদলের সদস্য সচিব মঈনুদ্দীন রুবেল কাউনিয়ায় প্রবাসীর স্ত্রীর ঘরের তালা ভেঙে মালামাল লুটের অভিযোগ নলছিটি বন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন মিরাজ হাসান প্রিন্স রাষ্ট্রীয় শোকের দিন বরিশাল জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার কার্যালয়ে উড়েনি জাতীয় পতাকা কিছুটা বেড়েছে ফার্মের মুরগির দাম জুলাই গণহত্যার বিচার দাবিতে রংপুরে কফিন মিছিল বন্যায় মানুষ কষ্ট করছে আর মন্ত্রীরা বিদেশ ভ্রমণ করছেন: হাসনাত আবদুল্লাহ

হরমুজে চলাচল করা সব জাহাজ অবরোধের হুমকি ট্রাম্পের

  • আপডেট সময় : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬
  • ১১৬ ০ বার সংবাদটি পরেছে

অনলাইন ডেস্ক // নীরবতা ভেঙে ইসলামাবাদ সংলাপ ব্যর্থ হওয়ার প্রতিক্রিয়া জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার তিনি বলেছেন, হরমুজ প্রণালি অবরোধ করতে মার্কিন নৌবাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে।

পাকিস্তানের ইসলামাবাদের সংলাপ প্রসঙ্গে ট্রাম্প তাঁর ট্রুথ সোশ্যালে লিখেছেন, বৈঠকটি ভালো ছিল। অধিকাংশ বিষয়ে দুই পক্ষ একমতও হয়েছিল। কিন্তু ইরান তাদের পারমাণবিক কর্মসূচির বিষয়ে কোনো ছাড় দিতে রাজি হয়নি।

মার্কিন প্রেসিডেন্ট লিখেছেন, ‘হরমুজ প্রণালিতে প্রবেশ বা সেখান থেকে বের হওয়ার চেষ্টা করা যেকোনো জাহাজকে অবরোধের প্রক্রিয়া শুরু করবে মার্কিন নেভি। তারা বিশ্বের সেরা নৌবাহিনী। এই প্রক্রিয়া অবিলম্বে কার্যকর হতে যাচ্ছে।’

ডোনাল্ড ট্রাম্পের এই হুমকির কয়েক ঘণ্টা আগে ইরানের ডেপুটি স্পিকার হাজি বাবাই বলেন, হরমুজ প্রণালি এখন সম্পূর্ণভাবে তেহরানের নিয়ন্ত্রণে আছে। এ জলপথ দিয়ে চলাচলের জন্য অবশ্যই ইরানি মুদ্রায় (রিয়াল) টোল দিতে হবে।

বিশ্বের মোট তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহের প্রায় ২০ শতাংশ সাধারণত এই জলপথ দিয়ে পরিবহন করা হয়। ইসলামাবাদের সংলাপে এই প্রণালিটি গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় ছিল। এ ছাড়া, চলমান যুদ্ধবিরতি চুক্তির শর্তেও হরমজু প্রণালিতে নিরাপদে জাহাজ চলাচল করতে দেওয়ার কথা আছে।

মার্কিন সেন্ট্রাল কমান্ড শনিবার জানায়, সমুদ্রপথ মাইনমুক্ত করার একটি অভিযানের অংশ হিসেবে নৌবাহিনীর দুটি ডেস্ট্রয়ার জাহাজ হরমুজ প্রণালি অতিক্রম করেছে। তবে তেহরান এই দাবি সরাসরি প্রত্যাখ্যান করেছে। তাদের পক্ষ থেকে বলা হয়েছে, এমন কোনো নৌযান ওই এলাকা দিয়ে যায়নি।

ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম আইআরআইবির বরাত দিয়ে এএফপি জানিয়েছে, পরিস্থিতি আরও জটিল করে তুলেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর একটি সতর্কবার্তা। তারা স্পষ্ট জানিয়ে দিয়েছে, কোনো সামরিক জাহাজ যদি হরমুজ প্রণালি অতিক্রমের চেষ্টা করে, তাহলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

‘টোল আদায় অবৈধ’
হরমুজ প্রণালি দিয়ে চলাচলের জন্য জাহাজ থেকে টোল আদায়ের ইরানি পরিকল্পনা অবৈধ বলে উল্লেখ করেছেন আন্তর্জাতিক সমুদ্র চলাচল সংস্থার (আইএমও) প্রধান আরসেনিও ডমিঙ্গুয়েজ। এই পরিকল্পনা প্রত্যাখ্যান করতে তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে তাগিদ দিয়েছেন।

আইএমও মহাসচিব ডমিঙ্গুয়েজ আলজাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, হরমুজের মতো প্রণালিতে টোল আদায়ের অধিকার কোনো দেশের নেই। যেকোনো ধরনের টোল আরোপ আন্তর্জাতিক আইনের পরিপন্থী।

আরসেনিও ডমিঙ্গুয়েজ আরও বলেন, ‘এ ধরনের ব্যবস্থা না মানতে আমি সবাইকে আহ্বান জানাচ্ছি। কারণ এটি একটি নজির তৈরি করবে, যা বৈশ্বিক শিপিংয়ের জন্য অত্যন্ত ক্ষতিকর।’

আমাদের ফেইসবুক পেইজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ