1. admin@bangladeshkontho.com : admin :
  2. gaziarifurrahaman46@gmail.com : Gazi Arif : Gazi Arif
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা-উপজেলা, বিশ্ববিদ্যালয় ও সরকারি কলেজ পর্যায়ে প্রতিনিধি আবশ্যক।  যোগাযোগ :01719-480910
সংবাদ শিরোনাম :
বসতভিটা দখলের বিরোধে গৃহবধূকে পিটিয়ে জখমের অভিযোগ কুয়াকাটায় বিএসএসএফের বর্ষপূর্তি, সাংবাদিকদের মিলনমেলা ও সম্মাননা গ্রিন কার্ডের স্পনসরশিপ: একটি স্বাক্ষরের দীর্ঘমেয়াদি আর্থিক দায় বরিশাল জাতীয়তাবাদী ক্রীড়াদলের সদস্য সচিব মঈনুদ্দীন রুবেল কাউনিয়ায় প্রবাসীর স্ত্রীর ঘরের তালা ভেঙে মালামাল লুটের অভিযোগ নলছিটি বন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন মিরাজ হাসান প্রিন্স রাষ্ট্রীয় শোকের দিন বরিশাল জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার কার্যালয়ে উড়েনি জাতীয় পতাকা কিছুটা বেড়েছে ফার্মের মুরগির দাম জুলাই গণহত্যার বিচার দাবিতে রংপুরে কফিন মিছিল বন্যায় মানুষ কষ্ট করছে আর মন্ত্রীরা বিদেশ ভ্রমণ করছেন: হাসনাত আবদুল্লাহ

বান্ধবীসহ আনিসুল হকের ‎দেশত্যাগে নিষেধাজ্ঞা

  • আপডেট সময় : সোমবার, ৩০ মার্চ, ২০২৬
  • ১৫৯ ০ বার সংবাদটি পরেছে

অনলাইন ডেস্ক।।  সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও তার বান্ধবী আইনজীবী তৌফিকা আফতাব ওরফে তৌফিকা করিমসহ তিনজনের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত।অপরজন হলেন- ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার সাবেক চেয়ারম্যান রাশেদুল কাওসার ভূঁঞা ওরফে জীবন।

‎আজ সোমবার ঢাকা মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজ এ আদেশ দিয়েছেন।

‎‎পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ইন্সপেক্টর আশরাফুল ইসলাম দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে এই আবেদন করেন।

‎‎আবেদনে বলা হয়, আনিসুল হক, তৌফিকা করিম এবং রাশেদুল কাওসারের সংঘবদ্ধভাবে ২৪ কোটি ৫৩ লাখ ৬৯ হাজার ২১ টাকা চাঁদাবাজির মাধ্যমে অর্জিত অপরাধলব্ধ অর্থ লন্ডারিংয়ের ঘটনার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের বিদেশ গমনাগমন রোধ করা প্রয়োজন।

‎‎গত বছরের ১১ নভেম্বর সিআইডি পুলিশের আবেদনে তৌফিকা করিমের আয়কর নথি জব্দের আদেশ দেয় একই আদালত। এ ছাড়া ‎আইন মন্ত্রণালয় ও বিভিন্ন বিচারিক আদালতে নিয়োগ, বদলি ও জামিনসহ বিভিন্ন অবৈধ তদবির বাণিজ্য ও দুর্নীতির মাধ্যমে নিজ ও অন্যান্য নামে বিপুল পরিমাণ জ্ঞাতআয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে গত বছরের ৬ ফেব্রয়ারি দুদকের আবেদনের শুনানি নিয়ে তৌফিকা করিমের দেশত্যাগে নিষেধাজ্ঞা আসে ওই আদালত থেকে।

‎‎আওয়ামী সরকারের পতনের পর ২০২৪ সালের ১৩ অগাস্ট গোপন তথ্যের ভিত্তিতে নৌপথে পলায়নরত অবস্থায় রাজধানীর সদরঘাট এলাকা থেকে আনিসুল হককে গ্রেপ্তার করে পুলিশ। এরপর বিভিন্ন হত্যা, হত্যাচেষ্টা ও দুদকের মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। নেওয়া হয় রিমান্ডেও। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।

আমাদের ফেইসবুক পেইজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ