1. admin@bangladeshkontho.com : admin :
  2. gaziarifurrahaman46@gmail.com : Gazi Arif : Gazi Arif
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০২:০০ অপরাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা-উপজেলা, বিশ্ববিদ্যালয় ও সরকারি কলেজ পর্যায়ে প্রতিনিধি আবশ্যক।  যোগাযোগ :01719-480910

চরমোনাইয়ের রিজার্ভ লঞ্চডুবি, উদ্ধার অভিযান চলছে

  • আপডেট সময় : বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ১৮১ ০ বার সংবাদটি পরেছে

নিউজ ডেস্ক //  বরিশালের চরমোনাই এলাকায় বার্ষিক মাহফিলকে কেন্দ্র করে যাত্রীবাহী একটি রিজার্ভ লঞ্চ ডুবির ঘটনা ঘটেছে। বুধবার(১ এপ্রিল) দুপুরে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মুন্সিগঞ্জের সিরাজদিখান থেকে প্রায় ৩০০ যাত্রী নিয়ে আসা এমভি মানিক-৪ নামে লঞ্চটি রাতে জোয়ারের সময় নদীতে পানি বেশি থাকায় বালুর বস্তার ওপর উঠে যায়। পরে দুপুরে ভাটা শুরু হলে পানি কমতে থাকে এবং একপর্যায়ে লঞ্চটি কাত হয়ে ডুবে যায়।

ঘটনার পরপরই বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর বরিশাল ইউনিটের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেছে।

বরিশাল নদী বন্দর কর্মকর্কা আসাদুজ্জামান জানান, সবশেষ পাওয়া খবর অনুযায়ী, লঞ্চ ডুবির ঘটনায় এখনো কোনো হতাহত বা নিখোঁজের তথ্য নেই তাদের কাছে। লঞ্চমালিকের আবেদনের পরিপ্রেক্ষিতে নদী থেকে লঞ্চ উদ্ধার শুরু হবে। পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট সংস্থাগুলো যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে বলে উল্লেখ করেন তিনি।

আমাদের ফেইসবুক পেইজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ