1. admin@bangladeshkontho.com : admin :
  2. gaziarifurrahaman46@gmail.com : Gazi Arif : Gazi Arif
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা-উপজেলা, বিশ্ববিদ্যালয় ও সরকারি কলেজ পর্যায়ে প্রতিনিধি আবশ্যক।  যোগাযোগ :01719-480910
সংবাদ শিরোনাম :
বসতভিটা দখলের বিরোধে গৃহবধূকে পিটিয়ে জখমের অভিযোগ কুয়াকাটায় বিএসএসএফের বর্ষপূর্তি, সাংবাদিকদের মিলনমেলা ও সম্মাননা গ্রিন কার্ডের স্পনসরশিপ: একটি স্বাক্ষরের দীর্ঘমেয়াদি আর্থিক দায় বরিশাল জাতীয়তাবাদী ক্রীড়াদলের সদস্য সচিব মঈনুদ্দীন রুবেল কাউনিয়ায় প্রবাসীর স্ত্রীর ঘরের তালা ভেঙে মালামাল লুটের অভিযোগ নলছিটি বন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন মিরাজ হাসান প্রিন্স রাষ্ট্রীয় শোকের দিন বরিশাল জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার কার্যালয়ে উড়েনি জাতীয় পতাকা কিছুটা বেড়েছে ফার্মের মুরগির দাম জুলাই গণহত্যার বিচার দাবিতে রংপুরে কফিন মিছিল বন্যায় মানুষ কষ্ট করছে আর মন্ত্রীরা বিদেশ ভ্রমণ করছেন: হাসনাত আবদুল্লাহ

খাল-নদী দখল রোধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

  • আপডেট সময় : বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ৪৬৪ ০ বার সংবাদটি পরেছে

নিউজ ডেস্ক // খাল, নদী ও জলাশয় দখল বন্ধে কঠোর ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (১ এপ্রিল) সচিবালয়ে খাল খনন বিষয়ক এক সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।

তিনি বলেন, অতীতের মতো যেন কেউ খাল, নদী বা জলাশয় দখল করে ভরাট করতে না পারে, সে বিষয়ে প্রধানমন্ত্রী স্পষ্ট নির্দেশনা দিয়েছেন। এই নির্দেশনা বাস্তবায়নে মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সবাই কাজ করবে বলে জানান তিনি।

প্রতিমন্ত্রী আরও বলেন, মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে জেলা প্রশাসক ও স্থানীয় কর্মকর্তাদের মাধ্যমে একটি মনিটরিং সেল গঠন করা হবে। এর মাধ্যমে দখলদারদের বিরুদ্ধে কঠোরভাবে ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আশা প্রকাশ করে বলেন, খাল খনন কর্মসূচির মাধ্যমে দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করার লক্ষ্য পূরণ করা সম্ভব হবে।

এ বিষয়ে পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেন, খাল খননের লক্ষ্যমাত্রা বাস্তবায়নে বিভিন্ন প্রতিবন্ধকতা রয়েছে। অনেক জায়গায় শিল্পকারখানার বর্জ্য জমে আছে, আবার কোথাও খাল দখল করে দোকান বা বাড়িঘর নির্মাণ করা হয়েছে। এসব সমস্যা সমাধান করেই কার্যক্রম এগিয়ে নেওয়া হবে বলে জানান তিনি।

আমাদের ফেইসবুক পেইজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ