1. admin@bangladeshkontho.com : admin :
  2. gaziarifurrahaman46@gmail.com : Gazi Arif : Gazi Arif
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা-উপজেলা, বিশ্ববিদ্যালয় ও সরকারি কলেজ পর্যায়ে প্রতিনিধি আবশ্যক।  যোগাযোগ :01719-480910
সংবাদ শিরোনাম :
বসতভিটা দখলের বিরোধে গৃহবধূকে পিটিয়ে জখমের অভিযোগ কুয়াকাটায় বিএসএসএফের বর্ষপূর্তি, সাংবাদিকদের মিলনমেলা ও সম্মাননা গ্রিন কার্ডের স্পনসরশিপ: একটি স্বাক্ষরের দীর্ঘমেয়াদি আর্থিক দায় বরিশাল জাতীয়তাবাদী ক্রীড়াদলের সদস্য সচিব মঈনুদ্দীন রুবেল কাউনিয়ায় প্রবাসীর স্ত্রীর ঘরের তালা ভেঙে মালামাল লুটের অভিযোগ নলছিটি বন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন মিরাজ হাসান প্রিন্স রাষ্ট্রীয় শোকের দিন বরিশাল জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার কার্যালয়ে উড়েনি জাতীয় পতাকা কিছুটা বেড়েছে ফার্মের মুরগির দাম জুলাই গণহত্যার বিচার দাবিতে রংপুরে কফিন মিছিল বন্যায় মানুষ কষ্ট করছে আর মন্ত্রীরা বিদেশ ভ্রমণ করছেন: হাসনাত আবদুল্লাহ

বরিশালে ইউপি সদস্যের বাড়ি থেকে ৮০০ লিটার ডিজেল-সরকারি চাল জব্দ

  • আপডেট সময় : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬
  • ২০৬ ০ বার সংবাদটি পরেছে

মুলাদী প্রতিনিধি //  বরিশালের মুলাদী উপজেলায় ইউপি সদস্যের বাড়ি থেকে ৮০০ লিটার ডিজেল ও সরকারি চাল জব্দ করা হয়েছে। এ ঘটনায় ইউপি সদস্যের ভাইকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (৪ এপ্রিল) বিকেলে এ অভিযান পরিচালনা করা হয় বলে জানান ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম ও মুলাদী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) পরাগ সাহা।

জরিমানা পাওয়া ব্যক্তি উপজেলার চরকালেখান ইউপির ১ নম্বর ওয়ার্ডের সদস্য সুমন ঘরামী ও তার ভাই বাচ্চু ঘরামী।

মুলাদী উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, বরিশাল জেলা জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে উপজেলা প্রশাসন ও মুলাদী থানা পুলিশ এ অভিযান চালায়।

অভিযানে নেতৃত্ব দেওয়া সহকারী কমিশনার (ভূমি) পরাগ সাহা জানান, ইউপি সদস্য সুমন ঘরামীর ঘরের সামনে ২০০ লিটার ডিজেল ও এক টন সরকারি চাল এবং তার ভাই বাচ্চু আলমের গরুর খামারে ৬০০ লিটার ডিজেল পাওয়া যায়। ইউপি সদস্য সুমন ঘরামী ও তার ভাই বাচ্চু আলম ডিজেল মজুদের বিষয়টি স্বীকার করেছেন। অবৈধভাবে ডিজেল মজুদ রাখায় বাচ্চু আলমকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

তবে সুমন ঘরামী মজুদকৃত সরকারি চাল কিনে রাখার দাবি করেছেন। তিনি কাগজপত্র দেখাতে ব্যর্থ হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া জব্দকৃত ডিজেল ন্যায্যমূল্যে বিক্রির ব্যবস্থা করা হবে।

আমাদের ফেইসবুক পেইজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ