1. admin@bangladeshkontho.com : admin :
  2. gaziarifurrahaman46@gmail.com : Gazi Arif : Gazi Arif
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা-উপজেলা, বিশ্ববিদ্যালয় ও সরকারি কলেজ পর্যায়ে প্রতিনিধি আবশ্যক।  যোগাযোগ :01719-480910
সংবাদ শিরোনাম :
নলছিটি বন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন মিরাজ হাসান প্রিন্স রাষ্ট্রীয় শোকের দিন বরিশাল জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার কার্যালয়ে উড়েনি জাতীয় পতাকা কিছুটা বেড়েছে ফার্মের মুরগির দাম জুলাই গণহত্যার বিচার দাবিতে রংপুরে কফিন মিছিল বন্যায় মানুষ কষ্ট করছে আর মন্ত্রীরা বিদেশ ভ্রমণ করছেন: হাসনাত আবদুল্লাহ বক্তব্যের জন্য শিক্ষামন্ত্রীর দুঃখপ্রকাশ, বললেন—ফিজিকস পরীক্ষা আবারও নেওয়া হবে সংসদে শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ বন্যা-পাহাড় ধস: সাত জেলায় প্রাণহানি ৫৪, ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ স্বৈরাচারমুক্ত দেশ গড়তে মুক্তিযুদ্ধের মতো ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবেঃ প্রধানমন্ত্রী সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

ক্যামেরা জুম করে বিকৃতভাবে শরীর প্রদর্শন, বিরক্ত জাহ্নবী

  • আপডেট সময় : রবিবার, ৫ এপ্রিল, ২০২৬
  • ১৬৭ ০ বার সংবাদটি পরেছে

বিনোদন ডেস্ক // নারী বা তারকাদের সঙ্গে ঘটে যাওয়া আপত্তিকর ভিডিও ধারণ নিয়ে কড়া অবস্থান নিয়েছেন বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর। অনুমতি ছাড়া কারও শরীরের নির্দিষ্ট অংশে ক্যামেরা জুম করে প্রদর্শনকে ‘আক্রমনাত্মক’ ও ‘অসম্মতিমূলক’ বলে উল্লেখ করেন তিনি।

সম্প্রতি রৈাজ সামানির পডকাস্টে অভিনেত্রী বলেন, ‘আমরা কী পোশাক পরছি সেটা গুরুত্বপূর্ণ নয়, এর মানে এই নয় যে কেউ আমাদের শরীরকে বাজেভাবে উপস্থাপন করবে। এটা শুধু আমাদের জন্য নয়, যারা এমন কনটেন্ট বানায় তাদের জন্যও খারাপ বার্তা দেয়।’

জাহ্নবী কাপুর স্পষ্ট করে জানান, পর্দায় সেন্সুয়াল পারফরম্যান্স আর বাস্তবে কাউকে অনুমতি ছাড়া বাজেভাবে উপস্থাপন করা—এই দুই বিষয় এক নয়। উদাহরণ হিসেবে তিনি তার করা গান ‘ভিগি সাদি’-এর কথা তুলে ধরে বলেন, সেটি ছিল চরিত্রের প্রয়োজনে, কিন্তু সেটিকে বিকৃতভাবে ব্যবহার করা গ্রহণযোগ্য নয়।

পাপারাজ্জিদের সঙ্গে সরাসরি কথা বলার অভিজ্ঞতাও শেয়ার করেন তিনি। যদিও তারা বিষয়টি বুঝতে পেরেছে বলে জানান, তবুও অভিনেত্রীর মতে সমস্যার মূল আরও গভীরে-এটি দর্শকের চাহিদার সঙ্গেও জড়িত। তিনি বলেন, ‘গ্লোবালি নারীদের অবজেক্টিফাই করা কনটেন্টই বেশি দেখা হয়, তাই এটি বারবার তৈরি হয়।’

এছাড়া, এআই নিয়ে নির্মিত ছবি ও ভিডিওর বিষয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। তার কথায়, ‘অনেক সময় ভিডিও এডিট করে এমনভাবে দেখানো হয়, যা আমি কখনও অনুমতি দিইনি।’

এই ধরনের উপস্থাপন তার পেশাগত জীবনেও প্রভাব ফেলছে বলে জানান জাহৃবী। তার মতে, ‘এতে দর্শকের ধারণা ও নির্মাতাদের দৃষ্টিভঙ্গি প্রভাবিত হয়, যা ভবিষ্যতে কাজ পাওয়ার ক্ষেত্রেও বাধা হয়ে দাঁড়াতে পারে।’

এসব কারণে সম্প্রতি নিজেকে কিছুটা আড়ালে রাখার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। কারণ হিসেবে তিনি বলেন, ‘মানুষ আমাকে যেভাবে দেখছে সেটা আমি পছন্দ করছি না। এখন সবকিছু ভেবে-চিন্তেই করতে হচ্ছে। এখনও এমন অবস্থানে পৌঁছাইনি যেখানে সবকিছু উপেক্ষা করতে পারি। তাই আপাতত সতর্ক থাকাই বেছে নিচ্ছি।’ সূত্র: বলিউড হাঙ্গামা । 

আমাদের ফেইসবুক পেইজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ