1. admin@bangladeshkontho.com : admin :
  2. gaziarifurrahaman46@gmail.com : Gazi Arif : Gazi Arif
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা-উপজেলা, বিশ্ববিদ্যালয় ও সরকারি কলেজ পর্যায়ে প্রতিনিধি আবশ্যক।  যোগাযোগ :01719-480910
সংবাদ শিরোনাম :
বসতভিটা দখলের বিরোধে গৃহবধূকে পিটিয়ে জখমের অভিযোগ কুয়াকাটায় বিএসএসএফের বর্ষপূর্তি, সাংবাদিকদের মিলনমেলা ও সম্মাননা গ্রিন কার্ডের স্পনসরশিপ: একটি স্বাক্ষরের দীর্ঘমেয়াদি আর্থিক দায় বরিশাল জাতীয়তাবাদী ক্রীড়াদলের সদস্য সচিব মঈনুদ্দীন রুবেল কাউনিয়ায় প্রবাসীর স্ত্রীর ঘরের তালা ভেঙে মালামাল লুটের অভিযোগ নলছিটি বন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন মিরাজ হাসান প্রিন্স রাষ্ট্রীয় শোকের দিন বরিশাল জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার কার্যালয়ে উড়েনি জাতীয় পতাকা কিছুটা বেড়েছে ফার্মের মুরগির দাম জুলাই গণহত্যার বিচার দাবিতে রংপুরে কফিন মিছিল বন্যায় মানুষ কষ্ট করছে আর মন্ত্রীরা বিদেশ ভ্রমণ করছেন: হাসনাত আবদুল্লাহ

ইতিহাসের সফলতম বায়োপিক ‘মাইকেল’

  • আপডেট সময় : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
  • ১৯৭ ০ বার সংবাদটি পরেছে
বিনোদন ডেস্ক ।। এত দিন ‘ওপেনহাইমার’ ছিল তালিকার শীর্ষে। ২০২৩ সালে মুক্তি পাওয়া সিনেমাটি বিশ্বজুড়ে প্রায় ৯৭৫ মিলিয়ন ডলার আয় করে ইতিহাসের সফলতম বায়োপিকের স্বীকৃতি পায়। পরমাণু বোমার জনক মার্কিন বিজ্ঞানী রবার্ট ওপেনহাইমারের এ বায়োপিক পরিচালনা করেন ক্রিস্টোফার নোলান।

প্রায় তিন বছরের মাথায় ওপেনহাইমারের সব রেকর্ড ভেঙে দিয়ে বায়োপিকের ইতিহাসে নতুন মাইলফলক স্পর্শ করেছে ‘মাইকেল’। পপসম্রাট মাইকেল জ্যাকসনের জীবনের গল্প নিয়ে তৈরি সিনেমাটি এখন পর্যন্ত আয় করেছে ৯৭৭ মিলিয়ন ডলার। দ্রুত এগিয়ে যাচ্ছে বিলিয়ন ডলার ক্লাবের দিকে। এর মাধ্যমে বিশ্ব চলচ্চিত্রের ইতিহাসে সবচেয়ে বেশি আয়কারী বায়োপিক হওয়ার গৌরব অর্জন করেছে মাইকেল।

এর আগে ‘বোহেমিয়ান র‍্যাপসোডি’কে টপকে ইতিহাসের সর্বকালের সবচেয়ে সফল মিউজিক্যাল বায়োপিকের স্বীকৃতি পায় মাইকেল। ব্রিটিশ রক ব্যান্ড কুইনের গায়ক ফ্রেডি মার্কারির এই বায়োপিক মুক্তি পেয়েছিল ২০১৮ সালে। আয় করেছিল ৯০৪ মিলিয়ন ডলার। এ মাসের মাঝামাঝি সময় পর্যন্ত বোহেমিয়ান র‍্যাপসোডি ছিল সবচেয়ে সফল মিউজিক্যাল বায়োপিক। কিন্তু পপসম্রাটের ম্যাজিক সেই রেকর্ড ভেঙে দিয়েছে।

লায়ন্সগেট নির্মিত বিগ বাজেটের মাইকেল পরিচালনা করেছেন অ্যান্টোইন ফুকুয়া। এতে মাইকেল জ্যাকসনের চরিত্রে অভিনয় করে তাক লাগিয়ে দিয়েছেন তাঁরই আপন ভাতিজা জাফর জ্যাকসন। পর্দায় জাফরের নিখুঁত নাচ, হাঁটার শৈলী, কণ্ঠের জাদু এবং মাইকেলের অবিকল রূপান্তর দর্শকদের আবেগপ্রবণ করার পাশাপাশি সমালোচকদেরও প্রশংসা কুড়িয়েছে।

মাইকেল বায়োপিকে কেবল পপসম্রাটের সাফল্যগাথা নয়, তুলে আনা হয়েছে তাঁর ব্যক্তিজীবনের গভীর অন্ধকার ও তীব্র নিঃসঙ্গতা আখ্যানও। সব বাধা পেরিয়ে নিজের আলো দিয়ে কীভাবে তিনি গোটা বিশ্বকে দশকের পর দশক মাতিয়ে রেখেছিলেন, বায়োপিকে তা নিখুঁতভাবে ফুটিয়ে তোলা হয়েছে।

আমাদের ফেইসবুক পেইজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ