1. admin@bangladeshkontho.com : admin :
  2. gaziarifurrahaman46@gmail.com : Gazi Arif : Gazi Arif
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা-উপজেলা, বিশ্ববিদ্যালয় ও সরকারি কলেজ পর্যায়ে প্রতিনিধি আবশ্যক।  যোগাযোগ :01719-480910
সংবাদ শিরোনাম :
নলছিটি বন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন মিরাজ হাসান প্রিন্স রাষ্ট্রীয় শোকের দিন বরিশাল জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার কার্যালয়ে উড়েনি জাতীয় পতাকা কিছুটা বেড়েছে ফার্মের মুরগির দাম জুলাই গণহত্যার বিচার দাবিতে রংপুরে কফিন মিছিল বন্যায় মানুষ কষ্ট করছে আর মন্ত্রীরা বিদেশ ভ্রমণ করছেন: হাসনাত আবদুল্লাহ বক্তব্যের জন্য শিক্ষামন্ত্রীর দুঃখপ্রকাশ, বললেন—ফিজিকস পরীক্ষা আবারও নেওয়া হবে সংসদে শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ বন্যা-পাহাড় ধস: সাত জেলায় প্রাণহানি ৫৪, ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ স্বৈরাচারমুক্ত দেশ গড়তে মুক্তিযুদ্ধের মতো ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবেঃ প্রধানমন্ত্রী সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

রামিসা হত্যাকাণ্ড: ন্যায়বিচারের দাবিতে ক্ষোভে ফুঁসছেন তারকারা

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
  • ২০১ ০ বার সংবাদটি পরেছে

বিনোদন ডেস্ক // রাজধানীর পল্লবীতে দ্বিতীয় শ্রেণির স্কুলছাত্রী শিশু রামিসা হত্যার ঘটনায় দেশজুড়ে চলছে শোকের মাতম।ন্যায়বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করছে স্কুল শিক্ষার্থীরা। নেক্কারজনক এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন সাধারণ মানুষ থেকে শুরু করে শোবিজ অঙ্গনের তারকারাও।

যেই মুহূর্তে প্রতিবেশীর ঘরে ছোট্ট রামিসার প্রাণ কেড়ে নেয়া হচ্ছিল, ঠিক সেই মুহুর্তে দরজায় কড়া নাড়ছিলেন তার মা। দরজার ওপাশে দানবীয় উল্লাস, আর এপাশে এক মায়ের করুণ আর্তি। ধর্ষণের এ বীভৎস দৃশ্য নাড়িয়ে দিয়েছে গোটা বাংলাদেশ। ধর্ষকের শাস্তি প্রকাশ্যে মৃত্যুদণ্ড ঘোষণার দাবি সবার।

সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশের সর্বস্তরের মানুষের একটি চাওয়া। ধর্ষকের প্রকাশ্যে এমন দৃষ্টান্তমূলক শাস্তি হোক যেন ভবিষ্যতে আর কোনো আছিয়া, রামিসাকে দেখতে না হয় এ দেশে। তারকারাও বলছেন একই কথা।

  • ধর্ষণের শাস্তি প্রকাশ্যে মৃত্যুদণ্ড ঘোষণার দাবি জানিয়েছেন অভিনেতা রওনক হাসান।

  • অন্তত একজনকে জনসম্মুখে দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে আইন ও তার প্রয়োগ দেখিয়ে দেয়ার আহ্বান জানিয়েছেন, অভিনেত্রী বিজরী বরকতউল্লাহর।

ঢালিউড মেগাস্টার শাকিব খান লেখেন, প্রয়োজন দ্রুত স্বচ্ছ ও দৃষ্টান্তমূলক শাস্তি; যে শাস্তি ভবিষ্যতের সম্ভাব্য অপরাধীদের মনে ভয় তৈরি করবে এবং সমাজে স্পষ্ট বার্তা দেবে। এমন জঘন্য অপরাধের ক্ষেত্রে বিচার বিলম্ব মানে ভুক্তভোগী পরিবারের যন্ত্রণা আরও দীর্ঘ করা। তাই এখন সময় আইনের কঠোর প্রয়োগ, যাতে আর কোনো রামিসাকে এভাবে নির্মমতার শিকার হতে না হয়; যেন আর কোনো সন্তানের পিতাকে বলতে না হয়, ‘আমরা বিচার চাই না, এদেশে বিচার নাই’।

চারপাশের ঘটনা নিয়ে বেশ চিন্তিত নির্মাতা চয়নিকা চৌধুরী। রামিসার মুখটা দেখে লেখার ভাষাও হারিয়ে ফেলেছেন তিনি। তার মতে, সর্বোচ্চ শাস্তি এই মূহুর্তে হওয়া দরকার। দোষীদের প্রকাশ্যে ফাঁসির দাবি জানিয়েছেন এ নির্মাতা।
উপস্থাপক রুম্মান রশীদ খান প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্যাগ করে অনুরোধ জানিয়েছেন, মেয়ের বাবা রামিসা হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি দেয়ার। দেশের একজন প্রধানমন্ত্রী হিসেবে প্রকাশ্যে ধর্ষকের সাজা দিয়ে দেশে নজির গড়ার আহ্বান জানান তিনি।
এছাড়াও নির্মাতা কাজল আরেফিন অমি, মাবরুর রশীদ বান্নাহ, অভিনেত্রী শবনম ফারিয়া, এলিনা শাম্মীসহ শোবিজের অনেকেই নেক্কারজনক এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এদিকে ধর্ষক স্বীকার করার পরও তার শাস্তি দিতে দেরি হবে কেন, এমন প্রশ্ন তুলেছেন সংগীতশিল্পী কনক চাঁপা। সামাজিক মাধ্যমে দীর্ঘ স্ট্যাটাসে অসংখ্য প্রশ্ন তুলে তিনি জানতে চেয়েছেন এ কোন বাংলাদেশ? রাষ্ট্রের কাছে তার চাওয়া এসব অপরাধীদের অবশ্যই জনসমক্ষে দৃষ্টান্তমূলক শাস্তি হোক।
রাজধানীর পল্লবীতে দ্বিতীয় শ্রেণির স্কুলছাত্রী শিশু রামিসা আক্তার (৭) হত্যাকাণ্ডের ঘটনা আর রামিসার বাবা-মায়ের আহাজারিতে ভারি হয়ে পড়েছে দেশের বাতাস। পুরো জাতির কান্না আর নারী-শিশুর নিরাপত্তাহীনতা পরিস্থিতিতে রামিসা হত্যা মামলার এক সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছেন আইনমন্ত্রী।

আমাদের ফেইসবুক পেইজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ