1. admin@bangladeshkontho.com : admin :
  2. gaziarifurrahaman46@gmail.com : Gazi Arif : Gazi Arif
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা-উপজেলা, বিশ্ববিদ্যালয় ও সরকারি কলেজ পর্যায়ে প্রতিনিধি আবশ্যক।  যোগাযোগ :01719-480910
সংবাদ শিরোনাম :
বসতভিটা দখলের বিরোধে গৃহবধূকে পিটিয়ে জখমের অভিযোগ কুয়াকাটায় বিএসএসএফের বর্ষপূর্তি, সাংবাদিকদের মিলনমেলা ও সম্মাননা গ্রিন কার্ডের স্পনসরশিপ: একটি স্বাক্ষরের দীর্ঘমেয়াদি আর্থিক দায় বরিশাল জাতীয়তাবাদী ক্রীড়াদলের সদস্য সচিব মঈনুদ্দীন রুবেল কাউনিয়ায় প্রবাসীর স্ত্রীর ঘরের তালা ভেঙে মালামাল লুটের অভিযোগ নলছিটি বন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন মিরাজ হাসান প্রিন্স রাষ্ট্রীয় শোকের দিন বরিশাল জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার কার্যালয়ে উড়েনি জাতীয় পতাকা কিছুটা বেড়েছে ফার্মের মুরগির দাম জুলাই গণহত্যার বিচার দাবিতে রংপুরে কফিন মিছিল বন্যায় মানুষ কষ্ট করছে আর মন্ত্রীরা বিদেশ ভ্রমণ করছেন: হাসনাত আবদুল্লাহ

মেহেন্দিগঞ্জে পরিবার পরিকল্পনা কর্মকর্তার কাছে জিম্মি কর্মচারীরা

  • আপডেট সময় : শুক্রবার, ১০ মে, ২০২৪
  • ১৯৬৮ ০ বার সংবাদটি পরেছে

নিউজ ডেস্ক।। 

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তার বিরুদ্বে সীমাহিন অনিয়ম দূর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ উঠেছে। তার দাপুটে পুরো দপ্তরের কর্মচারীরা অসহায় ও জিম্মি হয়ে পড়েছে। এমনই অভিযোগ করেছে ভুক্তভুগীরা।
অভিযুক্ত কর্মকর্তা ডা: সোলায়মান মাসুম ।

অভিযোগে জানা যায়, উপজেলায় পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে দায়িত্বপ্রাপ্তির পর থেকেই স্বাস্থ্যসেবামুলক সরক্কারি প্রতিষ্ঠানটিতে ইচ্ছানুযায়ী পরিচালনা করছেন ডাঃ মাসুম। নিয়মানুযায়ী সরকারি সেবার বিপরীতে ইচ্ছেমত দপ্তরটিকে পরিচালনা করছেন তিনি।

কার্যদিবস কালে প্রতিদিন সকাল ৯ টায় উপস্থিত থাকার কথা থাকলেও তিনি অধিকাংশ সময়েই কার্যালয়ে উপস্থিত থাকেন না। আবার কখনো অফিসে আসলে নির্দিস্ট সময় অতিক্রম করে ইচ্ছেনুযায়ী সকাল ১১ টায় উপস্থিত হয়ে দুপুরের আগেই আবার চলে যান। আর এতে স্বাস্থ্যসেবা বিঘ্নিত হচ্ছে বলেও জানিয়েছেন সেবাপ্রত্যাশীরা।

অভিযোগে আরও জানা গেছে, অফিসে ঠিক মত আসলেও সেবার পরিবর্তে অধস্তনদের সাথে খোসগল্প করেই কাটিয়ে দেন পুরো সময়। এমনকি অভিযোগ উঠেছে এক কার্যালয়ের নারী এক স্টাফের সাথে তার গভীর সখ্যতা রয়েছে। পরকীয়ায় আসক্ত হয়ে অফিসের অধিকাংশ সময় নিজের কক্ষে ডেকে ঐ নারীর সাথে সময় অতিবাহিত করেন। এর প্রতিবাদ করলে অফিসের অন্যান্য কর্মচারীদের চাকুরীতে ক্ষতি সহ নানা ধরণের হুমকিও প্রদর্শন করেন তিনি।

এদিকে ডাঃ মাসুমের বিরুদ্বে অভিযোগ উঠেছে ঘুষ বাণিজ্যেরও। লাখ টাকা না দিলে অবসরে যাওয়া অফিসের কর্মচারীদের বেকায়দায় ফেলে দেন তিনি।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক এফডব্লিএ জানান, আমরা অবসরে আসলে ডা: সোলায়মান মাসুম অফিস সহকারীদের মাধ্যমে ১ লক্ষ করে টাকা দাবি করে। যারা দিতে অস্বীকার করেন তাদেরকে প্রভিডেন্ট ফান্ডের অর্থ যাতে না পায় এমন হুমকি প্রদর্শন করেন। আর এতে ঐ অফিসের অবসরপ্রাপ্ত কর্মচারীরা বেশ ক্ষতির শিকার হচ্ছেন বলে জানিয়েছেন ভুক্তভুগীরা। তারা জানান, নিয়মানুযায়ী চাকুরির মেয়াদকাল শেষে প্রভিডেন্ট ফান্ডে জমানো টাকা আমাদের দিয়ে দেয়া হবে। আর এতে সংশ্লিস্ট কর্মকর্তা সুপারিশ করবেন।

কিন্ত ডাঃ মাসুম এই সুযোগকে কাজে লাগিয়ে আমাদের জিম্মি করে হুমকি প্রদর্শন করে যাচ্ছেন। এক লক্ষ টাকা তাকে না দিলে প্রভিডেন্ট ফান্ড আটকে দিবেন বলে অনবরত অধস্তনদের দিয়ে জানিয়ে যাচ্ছেন। আর এতে আমাদের চরম ক্ষতির শিকার হতে হচ্ছে। এবিষয়ে আমরা সংশ্লিস্ট উর্ধতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি।

এ বিষয়ে জানতে অভিযুক্ত ডা; সোলায়মান মাসুমের সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তা ব্যর্থ হয়।

আমাদের ফেইসবুক পেইজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ