1. admin@bangladeshkontho.com : admin :
  2. gaziarifurrahaman46@gmail.com : Gazi Arif : Gazi Arif
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা-উপজেলা, বিশ্ববিদ্যালয় ও সরকারি কলেজ পর্যায়ে প্রতিনিধি আবশ্যক।  যোগাযোগ :01719-480910
সংবাদ শিরোনাম :
নলছিটি বন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন মিরাজ হাসান প্রিন্স রাষ্ট্রীয় শোকের দিন বরিশাল জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার কার্যালয়ে উড়েনি জাতীয় পতাকা কিছুটা বেড়েছে ফার্মের মুরগির দাম জুলাই গণহত্যার বিচার দাবিতে রংপুরে কফিন মিছিল বন্যায় মানুষ কষ্ট করছে আর মন্ত্রীরা বিদেশ ভ্রমণ করছেন: হাসনাত আবদুল্লাহ বক্তব্যের জন্য শিক্ষামন্ত্রীর দুঃখপ্রকাশ, বললেন—ফিজিকস পরীক্ষা আবারও নেওয়া হবে সংসদে শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ বন্যা-পাহাড় ধস: সাত জেলায় প্রাণহানি ৫৪, ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ স্বৈরাচারমুক্ত দেশ গড়তে মুক্তিযুদ্ধের মতো ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবেঃ প্রধানমন্ত্রী সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

বিরোধীদলের নোটিশ নিয়ে সংসদে উত্তেজনা, আগামীকাল বিকেল সাড়ে ৩টা পর্যন্ত মুলতবি অধিবেশন

  • আপডেট সময় : রবিবার, ২৯ মার্চ, ২০২৬
  • ৬৩ ০ বার সংবাদটি পরেছে

অনলাইন ডেস্ক।। বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান সংসদের অধিবেশন মুলতবি করে জুলাই জাতীয় সনদ ও সংবিধান সংস্কার পরিষদ আদেশ নিয়ে আলোচনার জন্য সংসদে নোটিশ উত্থাপন করেন। নোটিশ উত্থাপনের পর সংসদে সাময়িক উত্তেজনার সৃষ্টি হয়। এসময় অনির্ধারিত বিতর্ক হয় সরকারি দল এবং বিরোধীদলের মধ্যে।  

রোববার (২৯ মার্চ) বিকেলে জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্ব শেষে বিরোধীদলীয় নেতা এ নোটিশ উত্থাপন করেন।

নোটিশ উত্থাপনের সময় বিরোধীদলীয় নেতা বলেন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ অনুসারে, নির্বাচনে জয়ীদের একই দিন দুটি শপথ নেওয়ার কথা থাকলেও বিএনপি থেকে নির্বাচিতরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেননি।

তিনি আরও বলেন, এর আগে ১৫ মার্চ তিনি পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে জুলাই সনদ বাস্তবায়নকে একটি অতি জনগুরুত্বপূর্ণ বিষয় উত্থাপন করেছিলেন। সেসময় স্পিকার পরামর্শ দিয়েছিলেন নোটিশ আনার জন্য। সেই পরামর্শ অনুযায়ী তিনি এই নোটিশ সংসদে উত্থাপন করলেন। নোটিশটি গ্রহণ করে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদের শপথের বিষয়ে আলোচনার দাবি জানান তিনি।

তারপর আইনমন্ত্রী বলেন, জুলাই জাতীয় সনদ নিয়ে জাতি এক ধরনের বিভ্রান্তিতে আছে। এছাড়া তিনি জুলাই জাতীয় সনদ নিয়ে আলোচনার জন্য আলাদা সময় নির্ধারণ করে দেওয়ার প্রস্তাব করেন।

সেসময় ফ্লোর নিয়ে চিফ হুইপ নূরুল ইসলাম বলেন, বিধি-৭১ ও প্রশ্নোত্তর পর্ব শেষে এ নোটিশ নিয়ে আলোচনা হতে পারে।

তারপর ফ্লোর নিয়ে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেন, জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে বিরোধী দলের এমন নোটিশ ও মুলতবি প্রস্তাব ত্রুটিপূর্ণ। বিরোধী দলের এ নোটিশ সংশোধন ছাড়া আলোচনা হতে পারে না।

তিনি আরও বলেন, বিধি মোতাবেক আলোচনার সুযোগ দেওয়ার পক্ষে সরকারি দল। সংসদের রীতি অনুযায়ী প্রশ্নোত্তর পর্ব ও ৭১ বিধির পর মুলতবি প্রস্তাব আলোচনা হতে পারে। তখন সরকারি দলও পয়েন্ট অব অর্ডারে কিছু কথা বলবে। পাশাপাশি তিনি স্পিকারকে বিধি মোতাবেক এগিয়ে যাওয়ার আহ্বান জানান।

এসময় সাময়িক হট্টগোলের সৃষ্টি হলে ডেপুটি স্পিকার কায়সার কামাল বলেন, সংসদের রীতি মেনে বিধি-৭১–এর নোটিশগুলো নিয়ে আলোচনা শেষে তিনি বিরোধী দলের আনা নোটিশটির বিষয়ে সিদ্ধান্ত দেবেন। এজন্য ৩১ মার্চ কার্যসূচির সবশেষ ২ ঘণ্টা এ নিয়ে আলোচনার সিদ্ধান্ত দেন তিনি।

তারপর পরিস্থিতি স্বাভাবিক হলে, পুনরায় প্রশ্নোত্তর পর্ব চলতে থাকে। দিনের কার্যবিধি শেষ হলে, সংসদ আগামীকাল বিকেল সাড়ে ৩টা পর্যন্ত সংসদ মুলতবি ঘোষণা করেন ডেপুটি স্পিকার।

আমাদের ফেইসবুক পেইজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ