1. admin@bangladeshkontho.com : admin :
  2. gaziarifurrahaman46@gmail.com : Gazi Arif : Gazi Arif
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা-উপজেলা, বিশ্ববিদ্যালয় ও সরকারি কলেজ পর্যায়ে প্রতিনিধি আবশ্যক।  যোগাযোগ :01719-480910
সংবাদ শিরোনাম :
নলছিটি বন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন মিরাজ হাসান প্রিন্স রাষ্ট্রীয় শোকের দিন বরিশাল জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার কার্যালয়ে উড়েনি জাতীয় পতাকা কিছুটা বেড়েছে ফার্মের মুরগির দাম জুলাই গণহত্যার বিচার দাবিতে রংপুরে কফিন মিছিল বন্যায় মানুষ কষ্ট করছে আর মন্ত্রীরা বিদেশ ভ্রমণ করছেন: হাসনাত আবদুল্লাহ বক্তব্যের জন্য শিক্ষামন্ত্রীর দুঃখপ্রকাশ, বললেন—ফিজিকস পরীক্ষা আবারও নেওয়া হবে সংসদে শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ বন্যা-পাহাড় ধস: সাত জেলায় প্রাণহানি ৫৪, ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ স্বৈরাচারমুক্ত দেশ গড়তে মুক্তিযুদ্ধের মতো ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবেঃ প্রধানমন্ত্রী সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

রাজধানীতে স্কুলকালীন যানজট নিরসনে বিকল্প খোঁজার নির্দেশ প্রধানমন্ত্রীর

  • আপডেট সময় : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬
  • ৮৬ ০ বার সংবাদটি পরেছে

অনলাইন ডেস্ক।। রাজধানীতে স্কুল চলাকালীন অসহনীয় যানজট নিরসনে কার্যকর বিকল্প ব্যবস্থা খুঁজে বের করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ মঙ্গলবার সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সাথে শিক্ষামন্ত্রী আনম এহছানুল হক মিলন এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ সাক্ষাৎ করতে গেলে তিনি এই নির্দেশনা দেন।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বৈঠকের বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করার মাধ্যমে জানান, রাজধানীর সড়কে যানজট পরিস্থিতি এবং বিশেষ করে স্কুল শুরুর ও ছুটির সময়ে সৃষ্ট স্থবিরতা নিয়ে প্রধানমন্ত্রী উদ্বেগ প্রকাশ করেছেন।

বৈঠকে যানজটের অন্যতম কারণ হিসেবে স্কুলগুলোতে ব্যক্তিগত গাড়ির অত্যধিক ব্যবহারের বিষয়টি উঠে আসে। অতিরিক্ত প্রেস সচিব বলেন, ‘একটি উদাহরণ দিয়ে দেখা গেছে, রাজধানীর কোনো কোনো স্কুলে মাত্র ১৫০ জন শিক্ষার্থীর বিপরীতে ১০০টি ব্যক্তিগত গাড়ি স্কুলের সামনে ভিড় করে। এতে করে সংশ্লিষ্ট এলাকায় ব্যাপক যানজট সৃষ্টি হয়, যার ফলে সাধারণ মানুষের পাশাপাশি শিক্ষার্থীরাও সময়মতো শিক্ষা প্রতিষ্ঠানে পৌঁছাতে চরম ভোগান্তির শিকার হয়।’

প্রধানমন্ত্রী এই সমস্যাটি গুরুত্ব সহকারে সমাধান করার জন্য শিক্ষা মন্ত্রণালয়কে পরামর্শ দিয়েছেন জানিয়ে তিনি বলেন, ‘প্রচলিত ব্যবস্থার বাইরে আর কী কী বিকল্প গ্রহণ করলে শিক্ষার্থীদের যাতায়াত নির্বিঘ্ন হবে এবং সড়কে গাড়ির চাপ কমবে, সে বিষয়ে একটি বিস্তারিত প্রস্তাবনা তৈরি করে উপস্থাপন করতে হবে।’

এদিন শিক্ষা মন্ত্রণালয়ের প্রতিনিধিদের পর প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু এবং জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিত। তারা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে আলোচনা করেন।

এছাড়া নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসানও প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

আমাদের ফেইসবুক পেইজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ