
অনলাইন ডেস্ক।। সংসদ অধিবেশন চলাকালে মাদারীপুর-১ আসনের সাংসদ পীরজাদা হানজালা সংসদ মসজিদে নামাজ পড়তে গিয়ে জুতা হারিয়েছে। যা নিয়ে রীতিমতো তোলপাড় নেট দুনিয়া।
নামাজ শেষ হতে না হতেই তার জুতা চুরি হয়ে গেছে। শুনতে অবাস্তব মনে হলেও, এমন তথ্য নিশ্চিত করে নিজের সামাজিক মাধ্যমে একটি স্ট্যাটাস দিয়েছেন তিনি নিজেই।
সেখানে তিনি উল্লেখ করেন, সংসদে নামাজ আদায় করতে গিয়ে একটা মজার ঘটনা ঘটে গেল। নামাজ শেষে দেখি, আমার জুতাটা আর আমার নেই; বদলে অন্য একটা জুতা চলে এসেছে।
হয়তো কেউ ভুল করে নিয়ে গেছেন, আবার আমারটাও হয়তো কারো পায়ে চলে গেছে। এটাই আমাদের জীবনের ছোট ছোট অদ্ভুত কিন্তু সুন্দর মুহূর্তগুলোর একটা। যিনি ভুল করে নিয়ে গেছেন, আল্লাহ যেন তাকে ভালো রাখেন।
যদিও তার ভাষ্য অনুযায়ী এটি ভুলবশত ঘটতে পারে, তবে নেটিজেনদের ভাষ্য,জুতাটি চুরি হয়ে গেছে।
Leave a Reply