1. admin@bangladeshkontho.com : admin :
  2. gaziarifurrahaman46@gmail.com : Gazi Arif : Gazi Arif
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা-উপজেলা, বিশ্ববিদ্যালয় ও সরকারি কলেজ পর্যায়ে প্রতিনিধি আবশ্যক।  যোগাযোগ :01719-480910
সংবাদ শিরোনাম :
বসতভিটা দখলের বিরোধে গৃহবধূকে পিটিয়ে জখমের অভিযোগ কুয়াকাটায় বিএসএসএফের বর্ষপূর্তি, সাংবাদিকদের মিলনমেলা ও সম্মাননা গ্রিন কার্ডের স্পনসরশিপ: একটি স্বাক্ষরের দীর্ঘমেয়াদি আর্থিক দায় বরিশাল জাতীয়তাবাদী ক্রীড়াদলের সদস্য সচিব মঈনুদ্দীন রুবেল কাউনিয়ায় প্রবাসীর স্ত্রীর ঘরের তালা ভেঙে মালামাল লুটের অভিযোগ নলছিটি বন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন মিরাজ হাসান প্রিন্স রাষ্ট্রীয় শোকের দিন বরিশাল জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার কার্যালয়ে উড়েনি জাতীয় পতাকা কিছুটা বেড়েছে ফার্মের মুরগির দাম জুলাই গণহত্যার বিচার দাবিতে রংপুরে কফিন মিছিল বন্যায় মানুষ কষ্ট করছে আর মন্ত্রীরা বিদেশ ভ্রমণ করছেন: হাসনাত আবদুল্লাহ

সিগারেট-তামাকের দাম বাড়ানোর ইঙ্গিত

  • আপডেট সময় : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬
  • ৪৯৬ ০ বার সংবাদটি পরেছে

 ডেস্ক নিউজ // রাজস্ব আহরণ বাড়াতে সিগারেট ও তামাকজাত পণ্যে নতুন কর কাঠামো প্রণয়ন এবং দাম বাড়ানোর ইঙ্গিত দিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান। পাশাপাশি চোরাচালান, জাল স্ট্যাম্প ও নকল পণ্য প্রতিরোধে আধুনিক প্রযুক্তি ব্যবহারের পরিকল্পনার কথাও জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (৩১ মার্চ) রাজধানীর আগারগাঁওয়ে এনবিআর সম্মেলন কক্ষে ২০২৬–২৭ অর্থবছরের প্রাক-বাজেট আলোচনায় তিনি এসব তথ্য জানান। সভা আয়োজন করেছিল অর্থ ও বাণিজ্য সাংবাদিকদের সংগঠন ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ)।

এ সময় বক্তব্য দেন ইআরএফের সাধারণ সম্পাদক আবুল কাশেম, সহ-সাধারণ সম্পাদক মানিক মুনতাছিরসহ সংগঠনের অন্য সদস্যরা।

এ সময় চেয়ারম্যান জানান, বাংলাদেশের তামাকজাত পণ্যের দাম আশপাশের দেশের তুলনায় কম। রাজস্ব বৃদ্ধি ও বাজারের যৌক্তিকতা নিশ্চিত করতে সিগারেট ও বিড়ির কর কাঠামো পুনর্বিন্যাসের কথা ভাবা হচ্ছে। তিনি বলেন, বর্তমান বর্তমানে চারটি স্তরে সিগারেটের মূল্য নির্ধারণ করা হলেও এ খাতে করের হার প্রায় ৮৩ শতাংশে পৌঁছেছে। তবে কিছু তামাকজাত পণ্যে এখনও রাজস্ব ফাঁকি আছে।

বাংলাদেশ সংবাদ পরিবেশন

তিনি বলেন, জাল স্ট্যাম্প ও নকল পণ্যের বিরুদ্ধে আধুনিক প্রযুক্তি ব্যবহার করার পরিকল্পনা চলছে। সিগারেট প্যাকেটে কিউআর কোড ও বিশেষ নিরাপত্তা কোড সংযোজন করে জনগণও নকল পণ্য শনাক্ত করতে পারবে। ট্র্যাক অ্যান্ড ট্রেস ব্যবস্থার মাধ্যমে জালিয়াতি কমানো হবে এবং নিয়মিত অভিযানে ধ্বংস করা হবে নকল পণ্য।

এনবিআর চেয়ারম্যান বলেন, আগামী বাজেটে সিগারেট ও বিড়ির দাম কিছুটা বাড়ানো হবে এবং কর কাঠামো পুনর্বিন্যাসের মাধ্যমে রাজস্ব আহরণ বৃদ্ধির লক্ষ্য নেওয়া হয়েছে।

আমাদের ফেইসবুক পেইজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ