1. admin@bangladeshkontho.com : admin :
  2. gaziarifurrahaman46@gmail.com : Gazi Arif : Gazi Arif
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা-উপজেলা, বিশ্ববিদ্যালয় ও সরকারি কলেজ পর্যায়ে প্রতিনিধি আবশ্যক।  যোগাযোগ :01719-480910
সংবাদ শিরোনাম :
বসতভিটা দখলের বিরোধে গৃহবধূকে পিটিয়ে জখমের অভিযোগ কুয়াকাটায় বিএসএসএফের বর্ষপূর্তি, সাংবাদিকদের মিলনমেলা ও সম্মাননা গ্রিন কার্ডের স্পনসরশিপ: একটি স্বাক্ষরের দীর্ঘমেয়াদি আর্থিক দায় বরিশাল জাতীয়তাবাদী ক্রীড়াদলের সদস্য সচিব মঈনুদ্দীন রুবেল কাউনিয়ায় প্রবাসীর স্ত্রীর ঘরের তালা ভেঙে মালামাল লুটের অভিযোগ নলছিটি বন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন মিরাজ হাসান প্রিন্স রাষ্ট্রীয় শোকের দিন বরিশাল জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার কার্যালয়ে উড়েনি জাতীয় পতাকা কিছুটা বেড়েছে ফার্মের মুরগির দাম জুলাই গণহত্যার বিচার দাবিতে রংপুরে কফিন মিছিল বন্যায় মানুষ কষ্ট করছে আর মন্ত্রীরা বিদেশ ভ্রমণ করছেন: হাসনাত আবদুল্লাহ

৫ বছর ধরে নষ্ট মেডিকেলের মর্গের ফ্রিজ : বরফ দিয়ে রাখা হয় মরদেহ

  • আপডেট সময় : বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ১২৫ ০ বার সংবাদটি পরেছে

জেলা প্রতিনিধি, রংপুর // রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গের ফ্রিজগুলো অকেজো হয়ে পড়ে আছে প্রায় ৫ বছর ধরে। ফ্রিজ নষ্টের কারণে পলিথিন পেঁচিয়ে বরফ দিয়ে মর্গের ট্রলিতে রাখা হয় মরদেহগুলো। ফ্রিজ নষ্ট থাকায় বেওয়ারিস মরদেহগুলো মর্গে দীর্ঘদিন থাকায় প্রায় সময় পচন ধরে। ফলে প্রচণ্ড দুর্গন্ধে মর্গের আশপাশ দিয়ে চলাচল করা দায় হয়ে পড়ে। এ নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের উদাসীনতাকে দায়ী করছেন অনেক ভুক্তভোগীর পরিবার। 

হাসপাতাল সূত্রে জানা যায়, এক হাজার শয্যা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালটিতে প্রতিদিন দুই হাজারের বেশি রোগী ভর্তি হয়ে চিকিৎসা নেয়। চিকিৎসাধীন অবস্থায় প্রতিদিন এ হাসপাতালে ৭ থেকে ৮ জন রোগী মারা যায়। অনেক সময় মারা যাওয়া বেওয়ারিশ ও মামলাসংক্রান্ত কারণে অনেক মরদেহ হাসপাতালের ডেথ হাউজ বা হিমঘরের ফ্রিজে মাসের পর মাস রাখতে হয়। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের নিচতলার পশ্চিম কোণে অবস্থিত ডেথ হাউজ বা মর্গে ফ্রিজ রয়েছে চারটি। প্রায় ৫ বছর ধরে ফ্রিজগুলো নষ্ট। মাঝে দুই একবার মেরামত করা হলেও তা কিছুদিনের মধ্যে আবারও নষ্ট হয়ে যায়। বর্তমানে সব কটি ফ্রিজই নষ্ট হয়ে পড়ে আছে। ফলে বর্তমানে পলিথিন পেঁচিয়ে বরফ দিয়ে মর্গের ট্রলিতে রাখা হয় মরদেহগুলো। অনেক সময় বেওয়ারিশের কারণে মর্গে দীর্ঘদিন খোলা থাকায় প্রায় সময় পচন ধরে সেই মরদেহের। ফলে প্রচণ্ড দুর্গন্ধে মর্গের আশপাশ দিয়ে চলাচল করা দায় হয়ে পরে। দুর্গন্ধের কারণে হাসপাতাল কর্মী, রোগী ও স্বজনরা খুবই বিরক্ত।

সম্প্রতি গত ১৫ মার্চ অসুস্থ জনিত কারণে কবি ও সাংবাদিক মাহমুদুল হাসান নিজামী মারা গেলে মর্গে রাখা হয় তার মরদেহ। সেই মরদেহ পলিথিনে পেঁচিয়ে রাখা হয় ট্রলিতে। এ নিয়ে দেশব্যাপী সমালোচনার সৃষ্টি হয়। এ ঘটনা নিয়ে কবি ধ্রবক রাজ বলেন, কবি ও সাংবাদিক মাহমুদুল হাসান নিজামী মারা গেলে তার মরদেহ রাখতে গিয়ে দেখি মর্গের ফ্রিজ সব নষ্ট। পরে বরফ কিনে এনে বাধ্য হয়ে পলিথিনে পেঁচিয়ে রাখা হয়। দুইদিনে দুইবার বরফ কিনে আনা হয়েছিল। উত্তরাঞ্চলের সর্ববৃহৎ একটি হাসপাতাল অথচ সেই হাসপাতালের মর্গের ফ্রিজ নষ্ট দীর্ঘদিন ধরে। এ নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের কোনো মাথা ব্যথা নাই।

আক্ষেপ প্রকাশ করে সাংবাদিক আশরাফ আলী কিরণ বলেন, মর্গের সব ফ্রিজ নষ্ট বছরের পর বছর ধরে। অথচ সেগুলো মেরামত কিংবা সেখানে নতুন ফ্রিজের ব্যবস্থা করার কোন উদ্যোগ নেই কর্তৃপক্ষের। যা খুবই দুঃখজনক ঘটনা।

হাসপাতালের কর্মচারী সেলিম হোসেন কামাল বলেন, মর্গের ফ্রিজগুলো প্রায়ই নষ্ট থাকে। পুরোনো হওয়ায় এবার সব ফ্রিজ নষ্ট হয়ে গেছে। ফ্রিজ নষ্ট হওয়ার বিষয়টি আমরা হাসপাতাল কর্তৃপক্ষকে অনেক আগেই জানিয়েছি। ফ্রিজ নষ্টের কারণে অনেক মরদেহ বরফ দিয়ে রাখা হয়। তারপর অনেক সময় গন্ধ ছড়ায়। মর্গে প্রবেশ করাই কষ্টকর হয়ে যায়।

এ ব্যাপারে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমান জানান, পোস্টমর্টেমের জন্য মরদেহ রাখা হয় কলেজের ফ্রিজে। এছাড়া বেওয়ারিশ ও মামলা সংক্রান্ত কারণে অনেক মরদেহ হাসপাতালের মর্গে রাখা। সেই মরদেহগুলো বরফ দিয়ে ফ্রিজে রাখা হয়। মর্গের নষ্ট ফ্রিজ কয়েকদফায় মেরামত করে সচল রাখা হলেও কয়েকদিন পর আবারও নষ্ট হয়ে যায়। ফ্রিজের বিষয়ে ঢাকায় জানানো হয়েছে। এ নিয়ে কয়েকবার ঢাকায় চাহিদাপত্র পাঠানো হয়েছে। ঢাকায় যোগাযোগ করে যতদ্রুত সম্ভব মর্গের ফ্রিজের বিষয়টি সমাধান করা হবে বলে জানান তিনি।

আমাদের ফেইসবুক পেইজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ