1. admin@bangladeshkontho.com : admin :
  2. gaziarifurrahaman46@gmail.com : Gazi Arif : Gazi Arif
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা-উপজেলা, বিশ্ববিদ্যালয় ও সরকারি কলেজ পর্যায়ে প্রতিনিধি আবশ্যক।  যোগাযোগ :01719-480910
সংবাদ শিরোনাম :
নলছিটি বন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন মিরাজ হাসান প্রিন্স রাষ্ট্রীয় শোকের দিন বরিশাল জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার কার্যালয়ে উড়েনি জাতীয় পতাকা কিছুটা বেড়েছে ফার্মের মুরগির দাম জুলাই গণহত্যার বিচার দাবিতে রংপুরে কফিন মিছিল বন্যায় মানুষ কষ্ট করছে আর মন্ত্রীরা বিদেশ ভ্রমণ করছেন: হাসনাত আবদুল্লাহ বক্তব্যের জন্য শিক্ষামন্ত্রীর দুঃখপ্রকাশ, বললেন—ফিজিকস পরীক্ষা আবারও নেওয়া হবে সংসদে শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ বন্যা-পাহাড় ধস: সাত জেলায় প্রাণহানি ৫৪, ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ স্বৈরাচারমুক্ত দেশ গড়তে মুক্তিযুদ্ধের মতো ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবেঃ প্রধানমন্ত্রী সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

কলকাতায় স্বাধীনতা দিবসে শহীদ জিয়ার পররাষ্ট্রনীতির প্রশংসা

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬
  • ২৬৫ ০ বার সংবাদটি পরেছে

অনলাইন ডেস্ক // কলকাতায় নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত উপ-হাইকমিশনার সিকদার মো. আশরাফুল রহমান বলেছেন, টেকসই উন্নয়নের লক্ষ্যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পররাষ্ট্রনীতিতে অবিচল রয়েছেন বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (৩১ মার্চ) বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে কলকাতার একটি পাঁচ তারকা হোটেলে আয়োজিত অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।

বাংলাদেশ উপ-হাইকমিশন আয়োজিত এই অনুষ্ঠানে বিভিন্ন দেশের কূটনীতিক, পশ্চিমবঙ্গের রাজনৈতিক ব্যক্তিত্ব, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন। উপ-হাইকমিশনার তার বক্তৃতায় স্মরণ করেন যে, ১৯৭১ সালের ২৬ মার্চ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন। তিনি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ভারত ও বিশেষ করে পশ্চিমবঙ্গের জনগণের ভ্রাতৃপ্রতিম সহযোগিতার কথাও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন।

চলতি বছরের ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু উল্লেখ করে সিকদার আশরাফুল বলেন, এর মাধ্যমে বাংলাদেশে শান্তিপূর্ণভাবে গণতন্ত্রের পথে উত্তরণ ঘটেছে। তিনি ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতির উল্লেখ করে বলেন, শহীদ জিয়া প্রতিবেশী দেশ ও বহির্বিশ্বের সঙ্গে সুসম্পর্ক স্থাপনে সফল হয়েছিলেন। সেই ধারাবাহিকতা বেগম খালেদা জিয়া বজায় রেখেছিলেন এবং বর্তমানে প্রধানমন্ত্রী তারেক রহমান সেই আদর্শেই দেশকে এগিয়ে নিচ্ছেন।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সৃজনশীল জনকল্যাণমূলক উদ্যোগের প্রশংসা করে উপ-হাইকমিশনার বলেন, এসব কাজের ফলে দেশের মানুষ ‘স্বাধীনতার প্রকৃত স্বাদ’ পেতে শুরু করেছে। তিনি দাবি করেন, তারেক রহমান ইতিমধ্যে ‘সাধারণ মানুষের প্রধানমন্ত্রী’ হিসেবে স্বীকৃতি পেয়েছেন। উল্লেখ্য, অনুষ্ঠানস্থলে প্রধানমন্ত্রীর বিভিন্ন জনকল্যাণমূলক কাজের আলোকচিত্রও প্রদর্শন করা হয়।

আমাদের ফেইসবুক পেইজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ