1. admin@bangladeshkontho.com : admin :
  2. gaziarifurrahaman46@gmail.com : Gazi Arif : Gazi Arif
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা-উপজেলা, বিশ্ববিদ্যালয় ও সরকারি কলেজ পর্যায়ে প্রতিনিধি আবশ্যক।  যোগাযোগ :01719-480910
সংবাদ শিরোনাম :
বসতভিটা দখলের বিরোধে গৃহবধূকে পিটিয়ে জখমের অভিযোগ কুয়াকাটায় বিএসএসএফের বর্ষপূর্তি, সাংবাদিকদের মিলনমেলা ও সম্মাননা গ্রিন কার্ডের স্পনসরশিপ: একটি স্বাক্ষরের দীর্ঘমেয়াদি আর্থিক দায় বরিশাল জাতীয়তাবাদী ক্রীড়াদলের সদস্য সচিব মঈনুদ্দীন রুবেল কাউনিয়ায় প্রবাসীর স্ত্রীর ঘরের তালা ভেঙে মালামাল লুটের অভিযোগ নলছিটি বন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন মিরাজ হাসান প্রিন্স রাষ্ট্রীয় শোকের দিন বরিশাল জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার কার্যালয়ে উড়েনি জাতীয় পতাকা কিছুটা বেড়েছে ফার্মের মুরগির দাম জুলাই গণহত্যার বিচার দাবিতে রংপুরে কফিন মিছিল বন্যায় মানুষ কষ্ট করছে আর মন্ত্রীরা বিদেশ ভ্রমণ করছেন: হাসনাত আবদুল্লাহ

মেসি ও আর্জেন্টিনা দল প্রতারণা করেছে–দাবি কেরালার ক্রীড়ামন্ত্রীর

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬
  • ৩৭৩ ০ বার সংবাদটি পরেছে

অনলাইন ডেস্ক // কেরালার ক্রীড়ামন্ত্রী ভি আব্দুরাহিমান বৃহস্পতিবার (২ এপ্রিল) অভিযোগ করেছেন যে আর্জেন্টিনা জাতীয় দল অর্থ নেওয়ার পরও ম্যাচ খেলতে না এসে রাজ্যের সঙ্গে প্রতারণা করেছে।

তিনি বলেন, লিওনেল মেসিসহ আর্জেন্টিনা দলকে কেরালায় এনে একটি ম্যাচ আয়োজন করার জন্য তিনি বহুবার আলোচনা করেছিলেন। তার ভাষায়, ‘এই আন্তর্জাতিক দলকে আনতে প্রায় ২৫০ কোটি টাকা জোগাড় করাও সহজ ছিল না।’


একটি টিভি চ্যানেলকে তিনি আরও বলেন, ‘কিন্তু টাকা নেওয়ার পরও আর্জেন্টিনা দল আমাদের সঙ্গে প্রতারণা করেছে। আমরা এমন বিশ্বাসঘাতকতা আশা করিনি। প্রতিশ্রুতি দেওয়ার পরও তারা আসেনি।’


মন্ত্রী আরও বলেন, খোঁজ নিয়ে তিনি জানতে পেরেছেন যে আর্জেন্টিনা আরও পাঁচটি দেশের সঙ্গেও এমন করেছে। তিনি বলেন, ‘তারা ওই দেশগুলো থেকেও টাকা নিয়েছে, কিন্তু খেলতে যায়নি। এখন এমন পরিস্থিতি হয়েছে যে আমাদের তাদের বিরুদ্ধে মামলা করতে হবে এবং ক্ষতিপূরণ দাবি করতে হবে।’
তিনি জানান, দলের আগমনের জন্য তিনি ব্যক্তিগতভাবে খুবই আগ্রহী ছিলেন, তাই এই প্রতারণা তাকে হতাশ ও কষ্ট দিয়েছে। তার ভাষায়, ‘এতে কেরালার ফুটবলপ্রেমীরাও হতাশ হয়েছে। আমার এই দুঃখ আমি কাকে বলব জানি না।’

উল্লেখ্য, গত বছরের নভেম্বরেই মন্ত্রী ঘোষণা করেছিলেন যে আর্জেন্টিনা দল ও মেসি চলতি বছরের মার্চে কেরালায় আসবেন।

এছাড়া কেরালার আসন্ন বিধানসভা নির্বাচন প্রসঙ্গে তিনি জানান, তিনি এবার তিরুর আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন, যেখানে উন্নয়নের ঘাটতি রয়েছে বলে অভিযোগ রয়েছে।

তিনি বলেন, এটি জয়ী হওয়ার সহজ আসন খোঁজার জন্য নয়, বরং নিজের জন্মস্থান হওয়ায় এবং এলাকার উন্নয়নের জন্যই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।

একইসঙ্গে তিনি দাবি করেন, তিনুর আসন থেকে তার অনুপস্থিতি দলকে ক্ষতিগ্রস্ত করবে না। কেরালায় বিধানসভা নির্বাচন আগামী ৯ এপ্রিল অনুষ্ঠিত হবে।
সূত্রঃ সময় টিভি । 

আমাদের ফেইসবুক পেইজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ